কুবিতে কর্মকর্তা-কর্মচারীদের অফিস টাইমে বৈষম্য

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ২৮, ২০২২ | ৫:০৯
Link Copied Successfully!

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কর্মকর্তা-কর্মচারীদের অফিস আসার সময় নিয়ে বৈষম্য দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কর্মচারীরা।

জানা যায়, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৮৫তম সভায় শিক্ষা কার্যক্রমের সময়সূচি সকাল ৯টা থেকে বিকাল ৫টার পরিবর্তে এক ঘণ্টা এগিয়ে ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। কিন্তু অফিস কার্যক্রম চালুর সময় না এগিয়ে বরং ৯টা থেকে ৪টা পর্যন্ত ১ ঘণ্টা সময় কমিয়ে নির্ধারণ করা হয়েছে।

কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, রেজিস্ট্রার দপ্তর থেকে একাডেমিক বিভিন্ন বিভাগের অফিস সহকারীদের সকাল ৭টায় আসতে বলা হয়েছে। কর্মচারীদের ওভারটাইম দেওয়া হবে কিনা সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো বক্তব্য জানায়নি প্রশাসন। ফলে কর্মচারীরা পরিবহণ না পেয়ে নিজেদের ভাড়ায় অফিসে আসছেন।

বিজ্ঞাপন

বাংলা বিভাগের অফিস সহকারী কাম ডাটা প্রসেসর মো. জিয়াউর রহমান বলেন, আমাকে সকাল ৭টায় আসতে বলা হয়েছে এবং ৭টা থেকে ৯টা পর্যন্ত দুই ঘণ্টা ওভারটাইম করতে বলা হয়েছে। দুই ঘণ্টা ওভারটাইম করলে আমি পাব ৭০ টাকা। কিন্তু আমার গাড়ি ভাড়া খরচ হচ্ছে ১০০ টাকার বেশি। প্রশাসন পরিবহণ না দিয়ে এমন সিদ্ধান্ত কীভাবে নেয়?

সংশ্লিষ্টদের মতে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওভারটাইমের কথা বললেও মূলত বাড়তি সময়টুকু কর্মচারীদের অফিস টাইম হিসেবে নির্ধারণ করেছে। কারণ একাডেমিক এসব অফিস সহকারীরা এখন চাইলেই ৯টায় আসতে পারবে না৷ যেহেতু ক্লাস টাইম ৮টায় নির্ধারণ করা হয়েছে। কাজেই অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের তুলনায় তারা বৈষম্যের শিকার।

নতুন ক্লাস টাইম নিয়ে ক্ষোভ প্রকাশ করে মেহেদী হাসান মুন্না নামের গণিত বিভাগের এক শিক্ষার্থী বলেন, আমাদের ক্লাস ৯টা ১৫ মিনিট থেকে। যে কারণে ৭টার বাসে শহর থেকে আসা লাগছে যা অনেক কষ্টসাধ্য ব্যাপার। এক ঘণ্টা আগানো হয়েছে ঠিকই। কিন্তু যারা শহরে থাকে ওদের ভোগান্তি বেড়েছে।

বিজ্ঞাপন

এদিকে অফিস টাইম কমানো এবং ক্লাস টাইম এগিয়ে আনার বিষয়ে গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমান মাহবুব বলেন, সরকারের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ৮টা থেকে ৪টা অফিস এটা অবশ্যই গ্রহণযোগ্য। কিন্তু এখানে যে সমস্যাটা হচ্ছে সেটা হলো শিক্ষকরা আসছে ৮টায় আর প্রশাসনিক ভবনের কর্মকর্তারা আসছে ৯টায়। যেটা গ্রহণযোগ্য নয়। বিষয়টা এক দেশে দুই নীতির মতো। তাই আমার মনে হয় এই পদ্ধতিটা রিভার্স করা দরকার।

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ