শাহমুব জুয়েলের পরিবেশ বিষয়ক উপন্যাস গিরিকন্যা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ২৬, ২০২১ | ১১:৪৯
Link Copied Successfully!

গিরিকন্যা পরিবেশ বিষয়ক উপন্যাস। উপন্যাসে পরিবেশ, সমাজ ও সংস্কৃতিক চর্চার নানান বিষয় তুলে ধরা হয়েছে। আমাদের চারপাশের নানান সমস্যা জর্জরিত যা মানবসভ্যতাকে প্রতিনিয়ত কুড়ে খায়। পরিবেশ রক্ষা ও মানসিক উন্নতি ধারণের লক্ষে উপন্যাসের দুটি চরিত্র কাজ করছে। অদ্রি ও পারিজাত গিরিকন্যা উপন্যাসের প্রধান চরিত্র। এছাড়াও সাজেদা বেগম রূপসীগঞ্জ গ্রামের ধনাঢ্য নারী। যার সহযোগিতায় গ্রামের মেহনতি, কৃষক ও ছিন্নমূল মানুষের ভাগ্য বদল হয়। তারা তাকে অন্নদাতা মনে করে। সাজেদা বেগম গরিব দুঃখী মানুষের নানান সমস্যায় সহযোগিতা করেন।

উপন্যাসে পাহাড় কাটা, বিল ভরাট, পাখি নিধন, ফসলের মাঠ বিরান, ছিন্নমূল মানুষের জীবনযাপন, হাসপাতালে অক্সিজেনের অভাবে সাজেদা বেগমের মৃত্যু, চোরাকারবারি, কর্মে অবহেলা, চাটুকারিতা, ঘুষবাণিজ্য, সংস্কৃতিচর্চার অভাব, বিলবোর্ডের মাধ্যমে গাছ ও পরিবেশ ধ্বংস এবং অপচয় রোধের চিত্র বহুমাত্রিকভাবে ফুটে উঠেছে।

পাখি প্রকৃতির রক্ষক। বক পরিচিত পাখি। শাদা পালক নেড়ে মঙ্গলের বার্তা বয়ে বেড়ায়। মাঠের প্রান্তে থেকে প্রান্তরে ধীর পায়ে হাঁটে। কখনো ধ্যানী সাধকের মত আলের কিনারে বসে মানুষের কথা ভাবে। পাখির চিত্র নান্দনিক রেখাচিত্রে বর্ণনা করা হয়েছে। তেপান্তের সৌন্দর্য ফসল। মাঠের উপর সারি সারি বকের পাহারা বেশ মুগ্ধকর। মাঠে মাঠে ফসলের সমারোহ। গুটিপোকা আক্রমণ করলে বক সেগুলোকে তাড়া করে। তাতে ফসল রক্ষা পায়। হীনমনা মানুষ পাখিগুলো শিকারে মেতে উঠে। উপন্যাসের প্রধান চরিত্র পারিজাত শহর থেকে বিলের মাঝ দিয়ে নতুন সড়ক দিয়ে বাড়ি ফিরে। এ সময় শিকারী বন্দুক তাক করা দেখে বিস্মিত হয়। হঠাৎ গুলি ও বকের ডানা ঝাপটানো দেখে আহত হয়েছে। অন্যদিকে বক তাড়া খেয়ে বিল ছেড়ে যায়। গুটিপোকা এসে নষ্ট করে সোনালি ফসল। গ্রামীন কৃষক ফসল মাঠের চিত্রও সাবলীলভাবে ফুটে উঠেছে।

বিজ্ঞাপন

কাহিনি সম্পর্কে গবেষক ও প্রাবন্ধিক ড. ফজলুল হক সৈকত বলেন, “পারিবারিক আদর্শে ও চেতনায় গড়া এক সরকারি কর্মকর্তা সামিউল মাসুদের গল্প দিয়ে আরম্ভ করে অদ্রি-পারিজাতের পৃথিবী হয়ে ওঠে বর্তমান আখ্যান। আর সেখানে আছে মফস্বলের জীবন, সরকারি চাকুরির চাপ ও চাহিদা; আছে প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক এবং গ্রামীণ-জীবনবোধের সবুজ আভা। পারিবারিক বন্ধন, সামাজিক শিক্ষা আর মানুষের কল্পনা ও আচারের অগ্রগতির আকাক্সক্ষা-বীজের ছবিও আছে সারি সারি।”

সাজেদা বেগমের গোলায় ধান ওঠে না। কাজের লোক বরাত আলির সংসারে নেমে আসে দুর্ভোগ। প্রকৃতি মানুষ ও পাখি ও ফসলের মাঠের চিত্র বর্ণনার মধ্য দিয়ে লেখক সাম্প্রতিক বিরান মাঠের দৃশ্য তুলে ধরেন। মানুষ নিষ্ঠুর, মাঠ খা খা করছে। চারদিকে দুর্ভোগ নেমে এসেছে। গিরিকন্যা উপন্যাসের মুল বিষয়বস্তু হলো পরিবেশ বিপর্যয় ও মানসিক দুর্ভোগ।

গিরিকন্যা উপন্যাসটি পরিবেশ বিষয়ক উপন্যাস। লেখক শাহমুব জুয়েল, প্রকাশক দেশ পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে। প্রচ্ছদ করেছেন মোস্তাফিজ কারিগর। যার মূল্য পাঁচশত টাকা মাত্র (৫০০/-)। রকমারি.কম, বই বাজার.কম ও বুক এক্সেপ্রেসে প্রি-অর্ডার চলছে। এছাড়াও অমর একুশে গ্রন্থমেলা-২০২১ এ ৫৫-৫৬-৫৭ স্টলে পাওয়া যাবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব দক্ষিণে ৩ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু পাহাড়ি নৈসর্গিক রূপকথা : সাহিত্য একাডেমি চাঁদপুরের বান্দরবান ভ্রমণগাথা মতলব দক্ষিণে বিখ্যাত ২ মাদক ব্যবসায়ী আটক ১৪ বছর পর খাজুরিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ কমিটির নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি মনির হোসেন রিপন, সম্পাদক ইয়াসিন আখন সুজন ৭ই নভেম্বর জাতীয় সিপাহী-জনতা বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজারগাঁও ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত মতলবে ১৫শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ যে কারণে জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও পুরোনো চালে তেল মেশানোসহ বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা মতলবে ডাকাতিসহ ১৯ মামলার আসামি ফিরোজ বাবু গ্রেপ্তার মাওলানা মাকসুদুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ খেলাফত মজলিস-এর শোক প্রকাশ হাজীগঞ্জ ও মতলবে দুই দিনে ৬ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, ফলাফল উন্নয়নে ১৫ নির্দেশনা হাজীগঞ্জ আইন শৃঙ্খলা সভায় মাদকমুক্ত করতে নানামুখী পদক্ষেপ গ্রহন করলেন ইঞ্জিঃ মোঃ মমিনুল হক এমপি চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন শতাধিক সাংবাদিক পরিবার ঢাকায় গণঅধিকার পরিষদের শোভাযাত্রা শুক্রবার চাঁদপুর প্রেসক্লাবে দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু হচ্ছে কাল চাঁদপুর প্রেসক্লাবে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প আজ ফরিদগঞ্জে মাদ্রাসার কোটি টাকার ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ কাতার যাওয়ার ১২ দিন আগেই প্রাণ গেল তরিকের চরপাথালিয়ায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা, সংঘর্ষের আশঙ্কা নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ!