চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৪, ২০২৬ | ১:৩০
Link Copied Successfully!

মেঘনায় ফেরি মাস্টারকে গ্রেপ্তারের প্রতিবাদে বন্ধ থাকার দীর্ঘ ৬ ঘণ্টা পর চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

​ফেরি মাস্টারকে গ্রেপ্তারের প্রতিবাদে ও তাঁর মুক্তির দাবিতে শনিবার সকাল থেকে বিআইডব্লিউটিসির কর্মীরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। এর ফলে নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে।

​ফেরি বন্ধ থাকায় দুই পাড়ে আটকে পড়ে হাজারো যাত্রী ও যানবাহন চালকেরা চরম দুর্ভোগে পড়েন। চট্টগ্রাম থেকে পায়রা বন্দরের মালবাহী গাড়িসহ বিভিন্ন গন্তব্যের যানবাহন দীর্ঘ সময় ঘাটে আটকা পড়ে থাকে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে প্রায় ৬ ঘণ্টা পর ফেরি চলাচল পুনরায় শুরু হয়।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার সকালে চাঁদপুরের হরিণা ঘাট থেকে নরসিংহপুর ঘাটে যাওয়ার পথে বেড়াচাক্কি এলাকায় একটি বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় ফেরিতে থাকা তিন শিশু গাড়ির ওপরে ছিটকে পড়ে। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই শিশু তরিকুল মারা যায় এবং অপর দুই শিশু আহত হয়। এই ঘটনায় নৌ-পুলিশ বাল্কহেডটি জব্দ করে এবং পুলিশ ফেরি মাস্টারকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বড়কুল পূর্ব ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ মতলবে মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল মোল্লা ইমন চ্যাম্পিয়ন চাঁদপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪ বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য রোড শো অনুষ্ঠিত চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে ৬ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক দৈনিক বাংলা পত্রিকার মতলব প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক বিমল দেবনাথ হাজীগঞ্জে প্রথমবারের মতো মিনি ম্যারাথন, অংশ নিলেন ৭৫৬ প্রতিযোগী শিশু ধর্ষণের অভিযোগ মতলব উত্তরে বসতঘরে হামলা-লুটপাটের পাল্টা অভিযোগ হাজীগঞ্জে ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় স্ত্রীকে মারধর, অতঃপর বিষপানে আত্মহত্যা রাজারগাঁও ফাজিল ডিগ্রি মাদ্রাসায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা হাজীগঞ্জে খেলা দেখে ফেরার পথে হামলা, গুরুতর আহত ৩ এলাকার জনগণই হচ্ছে আমার মুল শক্তি – মেহেদী হাসান হিরন হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু মতলব উত্তরে পূর্ব বিরোধের জেরে হামলার অভিযোগ, নাকের হাড় ভাঙল যুবকের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, হাজীগঞ্জের অটোরিকশা চালক নিহত, আহত ৬ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে ক্লিন চাঁদপুর ক্রিকেট একাডেমি মতলব দক্ষিণে বাড়ীতে দুধ দিতে গিয়ে শিশু ধর্ষণের শিকার, বৃদ্ধ আটক হাজীগঞ্জে আওয়ামী লীগ নেতা হত্যার ঘটনায় মামলা। আটক-২ মতলবে কিশোরী বান্ধব স্বাস্থ্য সচেতনতার ফ্রী মেডিকেল ক্যাম্প