হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৯

অনলাইন ডেস্ক
আপডেটঃ অক্টোবর ১৩, ২০২৬ | ৪:৪৮
Link Copied Successfully!

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৪৯ জন। এ ছাড়া সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ হাজার ৭৪ জন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ২৯৫ জন, চট্টগ্রামে ২৪৬ জন, সিলেটে ১৪২ জন, বরিশালে ১৩২ জন, খুলনায় ১২৬ জন, ময়মনসিংহে ৭২ জন, রাজশাহীতে ৩৭ জন এবং রংপুরে ২৪ জন রয়েছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে ঢাকা বিভাগে ৬৩ জন, চট্টগ্রামে ৬৭ জন এবং খুলনায় ৯ জন শনাক্ত হয়েছেন।

হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় শিশুর মধ্যে ঢাকা বিভাগে তিনজন, সিলেটে একজন এবং চট্টগ্রামে দুজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৬৬ জন।

বিজ্ঞাপন

এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৭১২ জনে। অন্যদিকে, ২ লাখ ৭ হাজার ৩৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

এ ছাড়া হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৪ হাজার ২৬৯ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৬ হাজার ৬৭২ জন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় চাঁদপুরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর মেঘনায় ইলিশ শিকারের দায়ে ২৪ জেলের কারাদন্ড হাজীগঞ্জের ইউএনও’র পূজা মন্ডপ চষে বেড়ানো চাঁদপুরে ঠোঁটকাটা-তালুকাটা রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচার শুরু হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৯ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ প্রাণহানি, মোট মৃত্যু ৩১৬ বিলে জমির কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে মিলল বস্তাবন্ধী নারীর মরদেহ চাঁদপুরের মেঘনা নদীতে ইলিশ ধরার অপরাধে ৯ জেলে গ্রেফতার, জাল ও নৌকা জব্দ চাঁদপুরে জেলেদের ৫ টন চাল জব্দ, ইউনিয়ন সচিব বরখাস্ত রাজারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর জনসংযোগ মতলবে ব্যানার-পোস্টার অপসারণ করলেন ফ্রেন্ডস জোন সোসাইটি মতলব দক্ষিণে আন্তর্জাতিক কন্যা দিবস পালিত মতলব উত্তরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা দায়িত্বে অবহেলায় হাজীগঞ্জ বেলচোঁ মাদ্রাসার অধ্যক্ষসহ চাঁদপুরের ১১ জন ও সারাদেশে ১৪০ জন বহিস্কৃত সুবিদপুর পূর্ব ইউনিয়ন মাদকবিরোধী প্রতিরোধ কমিটি গঠন সভাপতি ফারুক আহমেদ খান, সাধারণ সম্পাদক সাংবাদিক মনির হোসেন আগামীকাল হাজীগঞ্জের বড়কুল পূর্ব ও হাটিলা পুর্ব ইউনিউনে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ উদ্বোধন চাঁদপুরে ইয়াবা সেবন করে মাতলামি, একজনের কারাদণ্ড কচুয়ায় ৪৭০ পিস ইয়াবাসহ মাদক সম্রাজ্ঞী পারুল আটক দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাখ ছাড়াল, ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু