মতলব দক্ষিণে সড়ক দুর্ঘটনায় অটোবাইক চালকের মৃত্যু

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ সেপ্টেম্বর ২৩, ২০২৬ | ৯:০৩
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণে চলন্ত অটোবাইক উল্টে খালে পড়ে ওই গাড়ীর চালক ছিদ্দিক মিয়াজীর (৪৮) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টায় উপজেলার নওগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছিদ্দিক মিয়াজী উপজেলার মধ্য নওগাঁও গ্রামের আব্বাস মিয়াজীর ছেলে ।

বিজ্ঞাপন

পরিবার, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়,ছিদ্দিক মিয়াজী মঙ্গলবার দুপুরে যাত্রীবিহীন অটোবাইকটি চালিয়ে তার বাড়ির পাশে নওগাঁও আড়ংবাজার থেকে উপজেলার নওগাঁও এলাকার হাজী মার্কেটের দিকে যাচ্ছিল। নওগাঁও এলাকায় ব্রীজের নিকট পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে অটোবাইকটি উল্টে সড়কের পাশে খালে পড়ে যায়। পথচারীরা দেখতে পেয়ে দৌড়ে গিয়ে চালক ছিদ্দিক মিয়াজীকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় । সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত অটোবাইক চালকের বড় ভাই মো: হায়দার মিয়াজী বলেন, ‘ভাই আগে থেকেই অসুস্থ ছিল। অসুস্থ শরীর নিয়েই অটোবাইক চালাতো। অটোবাইক চালিয়ে যা আয় হতো তা দিয়েই সংসারের খরচ চলত। তার সংসারে তিন স্ত্রী রয়েছে। তাদের ভবিষ্যৎ এখন অন্ধকার হয়ে গেলো।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক অটোচালক ছিদ্দিক মিয়াজীর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ মতলবে মেঘনা লাইফ ইন্সুইরেন্সের ৩০ লক্ষ টাকার মৃত্যু দাবী চেক হস্তান্তর অনুষ্ঠান কালিকাপুর উবির ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জাল, মাদক ও বেপরোয়া নৌযান: চাঁদপুরে দুই মাসে নৌ পুলিশের ৮১ মামলা হাজীগঞ্জ ২০ পিচ ইয়াবাসহ বাবা ছেলে গ্রেপ্তার হাজীগঞ্জে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন মতলব দক্ষিণে অগ্নিকাণ্ডে ৭টি ঘর ভষ্মিভুত, ৪৫ লক্ষাধিক টাকার ক্ষতি গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু