গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
আপডেটঃ September ১৯, ২০২৬ | ৪:৫৮
Link Copied Successfully!

সারাদেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২০ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৩ জনে।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর হাম ও হামের উপসর্গে মারা যাওয়া ১ হাজার ৫৩ জনের মধ্যে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৫২ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৮ হাজার ৬৬৬ জনে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৪৭৪ জনের।

এ ছাড়া, এই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৫৭ হাজার ৫৫৬ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫১ হাজার ৩৯৫ জন।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বিশেষ ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ২০ জেলের সশ্রম কারাদন্ড রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন এনামুল হক বাদল বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি নওমুসলিম রিয়া’র ভাঙ্গা সংসারে জোড়া লাগালেন কচুয়ার ওসি আজিজুল ইসলাম হাজীগঞ্জে চোরাই পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ১ ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব আল রশিদ ক্লাবের পূনরায় সভাপতি এমদাদ খান সম্পাদক জিয়াউর রহমান জিয়া দাকোপ থেকে নৌপথে মোংলার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী চাঁদপুরে তাবলীগ জামাতের আজ ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু আজ নিরাপদ সড়ক দিবস: সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল হাজীগঞ্জের শিক্ষার্থী ইশরাতের স্বপ্ন, অর্থের অভাবে থমকে গেছে চিকিৎসাও হাজীগঞ্জ বাজারে কইয়ো জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ইউপি সদস্য কুলছুমার বিরুদ্ধে অভিযোগ, ৫ হাজার টাকা দিলেই মিলে বয়ষ্ক-বিধবা ভাতার কার্ড মতলবে উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র, দেড় মাস পর মিলল সন্ধান মতলবে ট্রলি- বাইক মুখোমুখি সংঘর্ষে বিক্রয় প্রতিনিধি নিহত চট্টগ্রাম বিভাগে ৪ দিনের সাংগঠনিক সফরে পেশাজীবী দলের মুখপাত্র নাফিজ মাহবুব সাংবাদিকের সঙ্গে প্রেমের ১১ সুবিধা, হতে পারেন আদর্শ সঙ্গী কচুয়ায় শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বস্ত্র বিতরণ