হাজীগঞ্জে সংসদ সদস্যের সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

যারা অপকর্ম বা অপরাধের সাথে জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না: ইন্জিনিয়ার মো. মমিনুল হক এমপি

Reporter
আলমগীর কবির
আপডেটঃ September ১৮, ২০২৬ | ১০:১৬
Link Copied Successfully!

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ইন্জিনিয়ার মো. মমিনুল হকের সাথে পরিচিতি, ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের ২০২৬-২০২৭ খ্রি.নবগঠিত কার্যকরি কমিটি। শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টায় নবাগত কমিটির সভাপতি সভাপতি কামরুজ্জামান টুটুল ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান পাপ্পুর যৌথ নেতৃত্বে সংসদ সদস্যার স্থানীয় অফিস হল রুমে এ শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় প্রেসক্লাব ও বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন, অনলাইন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মী উপস্থিত ছিলেন। বিভিন্ন দিক তুলে উল্লেখপূর্বক আলোচনা হয়। হাজীগঞ্জ উপজেলায় মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, ড্রেজার, নদী ও খাল খনন’সহ বিভিন্ন সমস্যা, সমস্যার সমাধান ও সম্ভাবনা, হাজীগঞ্জ বাজারের ব্যবসা, যানজট, হকার সমস্যার সমাধান, শিক্ষা, সংস্কৃতি, কৃষি, উন্নয়ন, সমৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আলোচনা করা হয়।

এ সময় দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, ইন্জিনিয়ার মো. মমিনুল হক এমপি।বক্তব্যে তিনি বলেন হাজীগঞ্জ-শাহরাস্তির সার্বিক উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, এখানে কারো রাজনৈতিক সমর্থন বা ব্যক্তিগত মতাদর্শ নয়, পেশাগত সততা ও বস্তুনিষ্ঠতাই মুখ্য হওয়া উচিত। নিরপেক্ষ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন এবং সংবাদকর্মী পরিচয়ে ড্রেজার’সহ অপরাধমূলক কার্যক্রমের সাথে যারা জড়িত, তাদেরকে সতর্ক করেন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, যারা অপকর্ম বা অপরাধের সাথে জড়িত থাকবে, তাদের কাউকে ছাড় দেওয়া হবেনা। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা আগে নিজের ঘর থেকে অর্থ্যাৎ নিজের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। তারপর অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। আমি চাই, আর যেনো অপরাধমূলক কার্যক্রম বেড়ে না যায়। হাজীগঞ্জ-শাহরাস্তির মানুষ যেনো শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করতে পারে।

সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সমন্বয় কমিটির আহ্বায়ক ও প্রতিষ্ঠাতা সদস্য জহিরুল ইসলাম লিটন, হাবিবুর রহমান, সমন্বয় কমিটির সদস্য সচিব এসএম চিশতি, সদস্য গাজী সালাউদ্দিন, কার্যকরি কমিটির সহসাধারণ সম্পাদক মো. মনজুর আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, কার্যকরি সদস্য খালেকুজ্জামান শামীম, মহিউদ্দিন আল আজাদ, হাসান মাহমুদ, এনায়েত মজুমদার প্রমুখ।

শুভেচ্ছা ও মতবিনিময়কালে আরো উপস্থিত ছিলেন, কার্যকরি কমিটির সহ-সভাপতি মেহেদী হাসান সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম মিরাজ মুন্সী, দপ্তর সম্পাদক মো. আলমগীর কবির, প্রচার সম্পাদক মো. হুমায়ুন কবির, ধর্ম বিষয়ক  সম্পাদক আবু বকর ছিদ্দিক সুমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দাস, সদস্য কাউছার আহম্মেদ রিপন, রেজাউল করিম নয়ন, সাধারণ সদস্য গাজী নাছির উদ্দিন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ২০ জেলের সশ্রম কারাদন্ড রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন এনামুল হক বাদল বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি নওমুসলিম রিয়া’র ভাঙ্গা সংসারে জোড়া লাগালেন কচুয়ার ওসি আজিজুল ইসলাম হাজীগঞ্জে চোরাই পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ১ ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব আল রশিদ ক্লাবের পূনরায় সভাপতি এমদাদ খান সম্পাদক জিয়াউর রহমান জিয়া দাকোপ থেকে নৌপথে মোংলার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী চাঁদপুরে তাবলীগ জামাতের আজ ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু আজ নিরাপদ সড়ক দিবস: সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল হাজীগঞ্জের শিক্ষার্থী ইশরাতের স্বপ্ন, অর্থের অভাবে থমকে গেছে চিকিৎসাও হাজীগঞ্জ বাজারে কইয়ো জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ইউপি সদস্য কুলছুমার বিরুদ্ধে অভিযোগ, ৫ হাজার টাকা দিলেই মিলে বয়ষ্ক-বিধবা ভাতার কার্ড মতলবে উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র, দেড় মাস পর মিলল সন্ধান মতলবে ট্রলি- বাইক মুখোমুখি সংঘর্ষে বিক্রয় প্রতিনিধি নিহত চট্টগ্রাম বিভাগে ৪ দিনের সাংগঠনিক সফরে পেশাজীবী দলের মুখপাত্র নাফিজ মাহবুব সাংবাদিকের সঙ্গে প্রেমের ১১ সুবিধা, হতে পারেন আদর্শ সঙ্গী কচুয়ায় শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বস্ত্র বিতরণ কচুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু