মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবক দল নেতা শাহজাহান মিয়াজী আর বেঁচে নেই

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ সেপ্টেম্বর ১৫, ২০২৬ | ৯:১৯
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ শাহজাহান মিয়াজী (৩৫)মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় স্ট্রোক জনিত কারনে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দেড় বছর বয়সের ১ সন্তান এবং মা,ভাইবোনসহ অসংখ্য আত্বীয় স্বজন, বন্ধু বান্বব ও গুনীগ্রাহী রেখে গেছেন। সে মতলব পৌরসভার উত্তর বাইশপুর গ্রামের মরহুম আলী হোসেন মিয়াজীর ৬ ছেলে ১ মেয়ের মধ্যে সবার ছোট শাহজাহান মিয়াজী। সে মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহ ছাত্রবিষয়ক সম্পাদক এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ৮টায় তার একমাত্র সন্তানকে নিয়ে নিজ ঘরে খেলা করছিল।হঠাৎ করে শাহজাহান মিয়াজী একটি চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে। সাথে সাথে বাড়ীর লোকজন তাঁকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাজীব কিশোর বনিক বলেন, স্ট্রোক জনিত কারনে অর্থাৎ হ্রদযন্ত্র ক্রীযা বন্ধ হয়ে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়।

খবর পেয়ে তাকে দেখতে মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধানসহ বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল,কৃষকদল,শ্রমিকদল ও ছাত্রদলের নেতাকর্মী এবং বিভিন্ন পেশার লোকজন ছুটে যান।

বিজ্ঞাপন

এসময় উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদলসহ সকল সংগঠনের পক্ষ থেকে মরহুম শাহজাহান মিয়াজীর মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে মঙ্গলবার বিকাল ৫টায় উত্তর বাইশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মরহুমের ভাতীজা হাফেজ শিহাব উদ্দিন মিয়াজী। জানাযা শেষে মরহুমের কপিলে চাঁদপুর জেলা, মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

জানাযার পূর্বে মতলব পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকারের পরিচালনায় সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন,মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সরকার, মতলব পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের শামসুল আলম সূর্য,মতলব পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ শাহ গিয়াস,আবুল বাশার পারভেজ মিয়াজী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাবের সিদ্দিকী, সদস্য সচীব নাসির মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান। এছাড়া পরিবারের পক্ষে বক্তব্য রাখেন টুকু ফরাজী ও মরহুমের ভায়রা ভাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিরান হোসেন মিয়াজী। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নামাজে জানাজায় সামাজিক, রাজনৈতিক, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক ও বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

ড.জালাল উদ্দিন এমপির শোক: মতলব দক্ষিণ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ শাহজাহান মিয়াজীর মৃত্যুতে শোক জানিয়েছেন চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন। তিনি এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্বার মাগফিরাত কামনা করেছেন। এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময় হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার সম্পাদক সারোয়ার ফরাজি মতলব ক্রিকেট একাডেমীর সভাপতি টিটু, সম্পাদক জুয়েল জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭ হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা বিশেষ ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ২০ জেলের সশ্রম কারাদন্ড মতলবে ঢাকা মেট্রো’র ক্রিকেট কোচ মোদাচ্ছেরকে সংবর্ধনা রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন এনামুল হক বাদল বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি নওমুসলিম রিয়া’র ভাঙ্গা সংসারে জোড়া লাগালেন কচুয়ার ওসি আজিজুল ইসলাম