হাজীগঞ্জ বলাখাল বাজারে মেয়র প্রার্থী অ্যাড. ওমর ফারুক খাঁন টিটুর ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে

Reporter
রেজাউল করিম নয়ন
আপডেটঃ সেপ্টেম্বর ১৫, ২০২৬ | ৪:৩৪
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু বলাখাল বাজারে মিছিল,গণসংযোগ ও পথসভা করেছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ কর্মসূচিকে ঘিরে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে বাজার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

গণসংযোগের শুরুতে মেয়র প্রার্থী ওমর ফারুক খান টিটুর নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি বলাখাল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে তিনি বাজারের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের খোঁজখবর নেন।

বিজ্ঞাপন

এ সময় ওমর ফারুক খান টিটু আসন্ন পৌর নির্বাচন নিয়ে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি তাঁর পরিকল্পনা ও প্রত্যাশার কথা তুলে ধরে ভোটারদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

গণসংযোগকালে তাঁর সঙ্গে থাকা নেতাকর্মী ও সমর্থকরা বিভিন্ন স্লোগান দেন। এতে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। প্রার্থীর সঙ্গে সরাসরি কুশল বিনিময় ও মতবিনিময়ে অংশ নেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরে বলাখাল বাজারের একটি স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা বক্তব্য দেন এবং আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটুর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী, সমর্থক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময় হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার সম্পাদক সারোয়ার ফরাজি মতলব ক্রিকেট একাডেমীর সভাপতি টিটু, সম্পাদক জুয়েল জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭ হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা বিশেষ ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ২০ জেলের সশ্রম কারাদন্ড মতলবে ঢাকা মেট্রো’র ক্রিকেট কোচ মোদাচ্ছেরকে সংবর্ধনা রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন এনামুল হক বাদল বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি নওমুসলিম রিয়া’র ভাঙ্গা সংসারে জোড়া লাগালেন কচুয়ার ওসি আজিজুল ইসলাম