মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

অনলাইন ডেস্ক
আপডেটঃ September ১৫, ২০২৬ | ১০:০৪
Link Copied Successfully!

পিরোজপুরের নাজিরপুরে ১২ বছরের নিজের মেয়েকে দীর্ঘ দিন ধরে ধর্ষণের অভিযোগে অটোচালক বাবা অহিদুল মোল্লাকে (৪০) আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বইবুনিয়া আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। এর আগে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

আটক অহিদুল মোল্লা বাগেরহাটের চিতলমারী উপজেলার ডোবাতলা গ্রামের ফজর আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাটিভাঙ্গা ইউনিয়নের বইবুনিয়া সরকারি আশ্রয়ণ প্রকল্পে বসবাস করছিলেন।

বিজ্ঞাপন

স্থানীয়দের সূত্রে জানা যায়, কয়েক বছর আগে অহিদুলের প্রথম স্ত্রী আত্মহত্যা করার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী বর্তমানে প্রবাসে রয়েছেন। প্রথম স্ত্রীর তিন সন্তানকে নিয়ে তিনি আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করে আসছিলেন।

ভুক্তভোগী মাদ্রাসাছাত্রী জানায়, বাবা তাকে ভয়ভীতি দেখিয়ে দীর্ঘ ৬ মাস ধরে নির্যাতন করে আসছিল। বিষয়টি দাদিকে জানালেও কোনো প্রতিকার পায়নি, উল্টো বাবাকে হত্যার হুমকি দেওয়া হয়। কোনো উপায় না পেয়ে সোমবার সকালে মেয়েটি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের কাছে সব ঘটনা খুলে বলে। পরে অহিদুল বাড়িতে এলে স্থানীয়রা তাকে মারধর করলে সে ঘটনার সত্যতা স্বীকার করে।

খবর পেয়ে নাজিরপুর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় অহিদুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। একই সঙ্গে ভুক্তভোগীকে উদ্ধার করে হেফাজতে নেয় পুলিশ।

বিজ্ঞাপন

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে অভিযুক্তকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বিশেষ ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ২০ জেলের সশ্রম কারাদন্ড রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন এনামুল হক বাদল বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি নওমুসলিম রিয়া’র ভাঙ্গা সংসারে জোড়া লাগালেন কচুয়ার ওসি আজিজুল ইসলাম হাজীগঞ্জে চোরাই পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ১ ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব আল রশিদ ক্লাবের পূনরায় সভাপতি এমদাদ খান সম্পাদক জিয়াউর রহমান জিয়া দাকোপ থেকে নৌপথে মোংলার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী চাঁদপুরে তাবলীগ জামাতের আজ ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু আজ নিরাপদ সড়ক দিবস: সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল হাজীগঞ্জের শিক্ষার্থী ইশরাতের স্বপ্ন, অর্থের অভাবে থমকে গেছে চিকিৎসাও হাজীগঞ্জ বাজারে কইয়ো জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ইউপি সদস্য কুলছুমার বিরুদ্ধে অভিযোগ, ৫ হাজার টাকা দিলেই মিলে বয়ষ্ক-বিধবা ভাতার কার্ড মতলবে উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র, দেড় মাস পর মিলল সন্ধান মতলবে ট্রলি- বাইক মুখোমুখি সংঘর্ষে বিক্রয় প্রতিনিধি নিহত চট্টগ্রাম বিভাগে ৪ দিনের সাংগঠনিক সফরে পেশাজীবী দলের মুখপাত্র নাফিজ মাহবুব সাংবাদিকের সঙ্গে প্রেমের ১১ সুবিধা, হতে পারেন আদর্শ সঙ্গী কচুয়ায় শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বস্ত্র বিতরণ