মতলব দক্ষিণে শিক্ষা ট্রাস্টের বৃত্তি প্রদান

শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ত্বরান্বিত করতে শিক্ষা ট্রাস্ট জনকল্যাণমুখী কাজ করবে: যুগ্ম সচিব ড.সফিকুল ইসলাম

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ September ৯, ২০২৬ | ১২:০৪
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন শিক্ষাট্রাস্টের উদ্যোগে বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ ও নবম শ্রেণির মেধাবী ৮৬ জন শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তি দেওয়া হয়।

মঙ্গলবার (৮ সেপ্টম্বর) বেলা ১১টায় উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুল মিলনায়তনে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব ড.সফিকুল ইসলাম। বক্তব্য তিনি বলেন,মেধাবীদের যোগ্য মূল্যায়নই আমাদের আগামী দিনের সুন্দর স্বপ্ন পূরণ করবে। স্থানীয় শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ত্বরান্বিত করতে এবং মেধার সঠিক মূল্যায়নে উপজেলা প্রশাসনের শিক্ষা ট্রাষ্ট এ ধরনের জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখবে।এ উদ্যোগে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে আর্থিক সহায়তা পাওয়ার পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ও অবসরপ্রাপ্ত সচিব জাকির হোসেন কামাল,অবসরপ্রাপ্ত কর কমিশনার মো. বজলুল কবির ভুঁইয়া। এসময় উপস্থিত ছিলেন খুলনা ও রাজশাহী বিভাগের কর কমিশনার রোমান সরকার, সহকারী কমিশনার (ভুমি) মুমতাহিনা পৃথুলা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ( অঃদাঃ)মোঃ জাকির হোসেন । এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার ২৩টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ২৯ শিক্ষার্থীকে এককালীন ৮ হাজার টাকা করে এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত ৫৭ শিক্ষার্থীকে এককালীন ৫ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি এবং সনদ নিতরণ করা হয়। ইউএনও কে এম ইশমাম বলেন, শিক্ষাবৃত্তি প্রদানের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন এনামুল হক বাদল বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি নওমুসলিম রিয়া’র ভাঙ্গা সংসারে জোড়া লাগালেন কচুয়ার ওসি আজিজুল ইসলাম হাজীগঞ্জে চোরাই পিকআপ উদ্ধার, গ্রেপ্তার ১ ইসলামী আন্দোলন বাংলাদেশের ফরিদগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত মতলব আল রশিদ ক্লাবের পূনরায় সভাপতি এমদাদ খান সম্পাদক জিয়াউর রহমান জিয়া দাকোপ থেকে নৌপথে মোংলার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী চাঁদপুরে তাবলীগ জামাতের আজ ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু আজ নিরাপদ সড়ক দিবস: সড়ক দুর্ঘটনায় কেড়ে নিল হাজীগঞ্জের শিক্ষার্থী ইশরাতের স্বপ্ন, অর্থের অভাবে থমকে গেছে চিকিৎসাও হাজীগঞ্জ বাজারে কইয়ো জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ইউপি সদস্য কুলছুমার বিরুদ্ধে অভিযোগ, ৫ হাজার টাকা দিলেই মিলে বয়ষ্ক-বিধবা ভাতার কার্ড মতলবে উদ্ধার নিখোঁজ মাদ্রাসাছাত্র, দেড় মাস পর মিলল সন্ধান মতলবে ট্রলি- বাইক মুখোমুখি সংঘর্ষে বিক্রয় প্রতিনিধি নিহত চট্টগ্রাম বিভাগে ৪ দিনের সাংগঠনিক সফরে পেশাজীবী দলের মুখপাত্র নাফিজ মাহবুব সাংবাদিকের সঙ্গে প্রেমের ১১ সুবিধা, হতে পারেন আদর্শ সঙ্গী কচুয়ায় শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বস্ত্র বিতরণ কচুয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু মতলব উত্তরে ওয়ান শুটার গানসহ একজন গ্রেফতার