কচুয়ায় নারিকেল গাছ থেকে একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Reporter
কচুয়া ব্যুরো
আপডেটঃ সেপ্টেম্বর ৩, ২০২৬ | ৬:৫৩
Link Copied Successfully!

কচুয়া উপজেলার শ্রীরামপুর গ্রামে সড়কের পাশে হাজী বাড়ি সংলগ্ম একটি নারিকেল গাছ থেকে এরশাদ উল্লাহ (৪৫) নামের একজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩রা সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৯ নম্বর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে সড়কের পাশে হাজী বাড়ি সংলগ্ন নারিকেল গাছে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায়।‎নিহত এরশাদ উল্লাহ কচুয়া সদর ইউনিয়নের বদর গ্রামের পাটোয়ারী বাড়ির মো.শহীদ উল্লাহর ছেলে।

‎তিনি তিন মেয়ে ও এক ছেলের জনক ছিলেন।

বিজ্ঞাপন

‎নিহতের স্ত্রী আয়েশা বেগম জানান,সে পূর্বে অটো রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতো।

‎দুই বছর আগে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে মানুষিক সমস্যা দেখা দেয়।তাকে বিভিন্ন জায়গায় চিকিৎসা করানো হয়েছে।গতকাল বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।

‎নিহতের ছেলে রেজাউল জানান,তার বাবা কিছুদিন পরপর বাড়ি থেকে বের হয়ে যায়।তাকে প্রায় সময় খুঁজে আনতে হয়।তিনি মানুষিক ভারসাম্যহী ছিল।

বিজ্ঞাপন

‎স্থানীয় ইউপি সদস্য ওবায়েদ মুন্সি জানান,এরশাদ উল্লাহ কৃষি কাজ ও অটো রিক্সা চালিয়ে সংসার চালাতো। এক্সিডেন্টের পর দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। সে প্রায় সময় বাড়ি থেকে বের হলে আর ফিরে আসে না। গতকাল থেকে সে ফিরে না আসায় পরিবার তাকে খুঁজতে শুরু করে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা নারিকেল গাছে একটি ঝুলন্ত মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

‎কচুয়া থানার অফিসার ইনচার্জ মো.আজিজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছ। বিস্তারিত তদন্ত শেষে জানানো হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী শাহিদুল ইসলামের কুশল বিনিময় হাজীগঞ্জ ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন শ্রমিকদলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে মতলব সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি ফয়সাল সরকার সম্পাদক সারোয়ার ফরাজি মতলব ক্রিকেট একাডেমীর সভাপতি টিটু, সম্পাদক জুয়েল জর্ডানে গির্জায় অন্ত্যেষ্টিক্রিয়ার সময় গুলিতে নিহত ৭ হাজীগঞ্জে বিপুল পরিমান নিষিদ্ধ জাল ও দাহ্যবস্তু জব্দ টামটা উত্তরে মেম্বার পদপ্রার্থী শরীফ উদ্দিনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল হাজীগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের দাফন সম্পন্ন হামে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ১ হাজার ২১৪ পুলিশের জন্য ৫ হাজার ৮৩০টি যানবাহন কেনার উদ্যোগ শাহরুখের সঙ্গে জুটি বাঁধতে চান রাশমিকা বিশেষ ফ্লাইটে ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে দেশে ফিরলেন ৩৫ বাংলাদেশি চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: ২০ জেলের সশ্রম কারাদন্ড মতলবে ঢাকা মেট্রো’র ক্রিকেট কোচ মোদাচ্ছেরকে সংবর্ধনা রাজারগাঁও ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীর মতবিনিময় সভা মতলব পৌরসভার প্রশাসককে ধন্যবাদ জানালেন নগরবাসী মতলবের দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন এনামুল হক বাদল বিল থেকে ধরে বাড়িতে পুষছিলেন গোখরা, কামড় খেয়ে হাসপাতালে কাঠমিস্ত্রি নওমুসলিম রিয়া’র ভাঙ্গা সংসারে জোড়া লাগালেন কচুয়ার ওসি আজিজুল ইসলাম