জামায়াতের সঙ্গে জোট করে রাজনৈতিক সতীত্ব হারিয়েছে এনসিপি: রাশেদ খাঁন

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ১৯, ২০২৬ | ১১:৫৪
Link Copied Successfully!

জামায়াত জোটে গিয়ে এনসিপি তার রাজনৈতিক সতীত্ব হারিয়েছে। এমনকি স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানচিত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টা নিজের ভেরিফায়েড ফেসবুক আইডির এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খাঁন লিখেছেন, নিশ্চয়ই আপনাদের ভুলে যাওয়ার কথা নয়। জাতীয় নির্বাচনের আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছিল- এমন কারও সঙ্গে জোট করব না, যার ৭১ এর দায় আছে। এনসিপি নেতা পাটোয়ারী বলেছিল- জামায়াত স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানচিত্রের জন্য হুমকি! এক্ষেত্রে ৭১ এর দায় নিয়ে জামায়াতের সঙ্গে জোট করা রাজনৈতিক সতীত্ব হারানের শামিল নয় কি? এবং যারা স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানচিত্রের জন্য হুমকি, তাদের সঙ্গে জোটে যাওয়া স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানচিত্রের বিপক্ষে অবস্থান নয় কি?

বিজ্ঞাপন

তিনি লেখেন, এনসিপি ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’ নেতাদের সঙ্গে নির্মম প্রতারণা করেছে। আর যার সঙ্গে জোট করুক বা না করুক, জামায়াতের সঙ্গে কখনো জোট করবে না বলে বিএনপির যুগপৎ জোট থেকে এই দলকে বের করে আনে। নিশ্চয় দেখেছেন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম তার একটি সাক্ষাৎকারে বলেছেন, এনসিপি জানে না, তারা জাতির কতবড় ক্ষতি করেছে, জাতির আকাঙ্ক্ষার সঙ্গে কতবড় প্রতারণা ও বেইমানি করেছে। আজকে জাতিকে কোন জায়গায় এনে দাঁড় করাইছে, তারা জানেনা। জানলে আসলে তাদের অনেকেরই কথা বলার আগে, তাদের মুখ কালি দিয়ে ঢাইকে রাখতে হইতো..!

বিএনপির এই নেতা আরও লেখেন, এনসিপি যে এই প্রতারণা করবে, এটা আমি অনুমান করতে পেরেছিলাম। ঠিক এই কারণে, নাহিদ ইসলামকে প্রশ্ন করেছিলাম, তোমরা যে গণঅধিকার পরিষদ, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনকে নিয়ে জোট করতে চাও, এটার রুপরেখা কই? নাহিদ ইসলাম বলেছিল, এটা এখনো তৈরি হয়নি! আমি তাদের চোখ ও মুখের ভাষা দেখে বুঝে ফেলেছিলাম, তারা জোট করে মূলত বিএনপি বা জামায়াতে সঙ্গে নিজেদের মত বার্গেনিং করতে চায়! পরবর্তীতে আমি ভিপি নুরুল হক নুরের সঙ্গে এবিষয়ে আলোচনা করি যে, বিএনপির সঙ্গে ২২ সাল থেকে যুগপৎ আন্দোলনে আছি। এটাই তো একধরণের জোট। এনসিপির নেতাদের বয়স কম হলেও, তারা ইতোমধ্যে ১৪-১৫ মাসে যেসব বিতর্কে জড়িয়েছে, এটা বড় কোন দলের বড় নেতারা ৩০ বছরের রাজনৈতিক জীবনেও জড়ায়নি। তাদের এসব বিতর্কের দায় আমরা কেন নিবো!

রাশেদ খাঁন লেখেন, পরিশেষে বলি, এই দেশে গণঅভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে কাঙ্ক্ষিত পরিবর্তন হলো না, এর দায় এনসিপি এড়াতে পারে না। ডক্টর মুহাম্মদ ইউনূস ১৮ মাস সময় নিয়েছে সংস্কার ও বিচারের জন্য নয়, বরং এনসিপি নামক দল গঠনের জন্য। এক্ষেত্রে ভবিষ্যতে এনসিপির প্রধান হিসেবে ডক্টর মুহাম্মদ ইউনূসকে দেখলেও আমি অবাক হবো না। এনসিপি দল গঠন করার সময় দেওয়ার বিনিময়ে ডক্টর মুহাম্মদ ইউনূস নিজের ব্যবসাবাণিজ্য, প্রতিষ্ঠান প্রসারিত করেছেন। এভাবে তিনি গণঅভ্যুত্থানের চেতনা ও শহীদের রক্তের সঙ্গে বেইমানি করেছে। আমি এজন্যই দাবি করি, আওয়ামীলীগের ১৬ বছরের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসেরও বিচারবিভাগীয় তদন্ত হওয়া দরকার।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে জাতীয় সিপাহী বিপ্লবী দিবস পালন