হার্টের ক্ষতি করে যেসব প্যারাসাইট

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মে ২২, ২০২০ | ৬:২৫
Link Copied Successfully!

কিছু প্যারাসাইট বা পরজীবী এমন রোগ তৈরি করে যা হার্টের ক্ষতি করতে পারে ও স্বাভাবিক কার্ডিয়াক ফাংশনে মারাত্মক বিঘ্ন ঘটাতে পারে। প্যারাসাইটিক ইনফেকশন বা পরজীবীয় সংক্রমণ মানুষের মধ্যে মায়োকার্ডাইটিস সৃষ্টি করতে পারে।
যেসব প্যারাসাইট হার্টের ক্ষতি করে
সম্প্রতি অস্কারজয়ী মুভি ‘প্যারাসাইট’ দর্শকশ্রোতাদের হার্ট বা হৃদয় জয় করে নিয়েছে। এ মুভিটি সিনেমাপ্রেমীদের মনে দারুণ আলোড়ন তুলতে পেরেছে। এতো গেল রুপালি পর্দার কথা। কিন্তু বাস্তব-জগতের প্যারাসাইট হার্টের জন্য শুভকর নাও হতে পারে। কিছু প্যারাসাইট বা পরজীবী এমন রোগ তৈরি করে যা হার্টের ক্ষতি করতে পারে ও স্বাভাবিক কার্ডিয়াক ফাংশনে মারাত্মক বিঘ্ন ঘটাতে পারে।

প্যারাসাইটিক ইনফেকশন বা পরজীবীয় সংক্রমণ মানুষের মধ্যে মায়োকার্ডাইটিস সৃষ্টি করতে পারে। এ রোগটি হার্টের টিসু্যকে প্রদাহিত করে। প্যারাসাইটের আক্রমণ থেকে পেরিকার্ডাইটিস ও কার্ডিওমায়োপ্যাথিও হতে পারে। পেরিকার্ডাইটিস হচ্ছে হার্টের চারদিকের ঝিলিস্নর প্রদাহ। অন্যদিকে কার্ডিওমায়োপ্যাথি হলো এমন একটা ডিসঅর্ডার যা হার্টের পাম্পিংয়ে বাধা দেয়- এ প্রতিবন্ধকতা থেকে হার্ট ফেইলিউর পর্যন্ত হতে পারে, ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি রিভিউজে প্রকাশিত গবেষণা প্রতিবেদন অনুসারে।

এখানে পাঁচটি প্যারাসাইট সম্পর্কে আলোচনা করা হলো, যারা হার্টের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

বিজ্ঞাপন

টক্সোপস্নাসমা গন্ডি

অতিক্ষুদ্র পরজীবী টক্সোপস্নাসমা গন্ডি থেকে টক্সোপস্নাসমোসিস নামক রোগের উৎপত্তি হতে পারে। বিড়ালের সংস্পর্শে আসলে এ পরজীবী মানুষের শরীরে আসতে পারে। আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) প্রতিবেদনে আছে, প্রতিবছর সারাবিশ্বে প্রায় ২ বিলিয়ন মানুষের শরীরে এ পরজীবী প্রবেশ করে, যদিও অধিকাংশেরই উপসর্গ ডেভেলপ হয় না। টক্সোপস্নাসমা গন্ডি পরজীবীটি মানুষের শরীরে সারাজীবন থেকে যেতে পারে। জার্নাল অব ক্লিনিক্যাল মেডিসিন রিসার্চে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, টক্সোপস্নাসমা গন্ডির ক্রনিক সংক্রমণ থেকে ক্রনিক হৃদরোগ হতে পারে।

অ্যান্টামিবা হিস্টোলাইটিকা

বিজ্ঞাপন

সিডিসির মতে, এ পরজীবীটি হলো অ্যামিবায়াসিস অথবা অ্যামিবিক ডিসেন্টেরির (অ্যামিবিক আমাশয়) প্রধান কারণ। এ পরজীবী কোলনে প্রদাহ ঘটিয়ে আমাশয় সৃষ্টি করে, যা পেট ব্যথা ও ডায়রিয়া দ্বারা চিহ্নিত করা যায়। বিরলক্ষেত্রে এ প্যারাসাইটিক ইনফেকশন থেকে হার্টে জটিলতা তৈরি হতে পারে- যা অ্যামিবিক পেরিকার্ডাইটিস নামে পরিচিত। অ্যামিবিক পেরিকার্ডাইটিসে পেরিকার্ডিয়াম বা হার্টকে বেষ্টিত থলের মতো ঝিলিস্নতে ফোঁড়া হয়। প্রায় ক্ষেত্রে পেরিকার্ডাইটিস রোগীদের বুকে তীক্ষ্ন ব্যথা অথবা ছুরিকাঘাত প্রকৃতির ব্যথা অনুভূত হয়। উক্ত্যক্ত পেরিকার্ডিয়াম প্রাচীর পরস্পরে ঘর্ষিত হয়ে এ ব্যথার আবির্ভাব ঘটায়।

ট্রাইশিনেলা স্পাইরালিস

ট্রাইশিনেলা স্পাইরালিস হচ্ছে এক প্রকার পরজীবীয় কেঁচোকৃমি- যা বিশ্বের মাংসাশী ও সর্বভুক প্রাণীদের টার্গেট করে। সংক্রমিত প্রাণীর মাংস ভালোভাবে রান্না না করে খেলে এতে সংক্রমিত হতে পারেন। সিডিসির মতে, সংক্রমিত প্রাণীর মাংস থেকে মানুষের শরীরে লার্ভা সিস্ট প্রবেশ করে ট্রাইকিনোসিস নামক রোগ হয়ে থাকে। পাকস্থলীর অ্যাসিড সিস্টটিকে গলিয়ে ফেলে ও লার্ভাগুলো শরীরে ছড়িয়ে পড়ে। এগুলো রক্তে প্রবাহিত হয়ে মাংসপেশি ও মস্তিষ্ক কলায় আবাস গড়তে পারে। স্টেট পার্লসের প্রতিবেদন থেকে জানা গেছে, ট্রাইশিনেলা স্পাইরালিস হৃদকলাতে প্রদাহ ও জীবননাশক অ্যারিদমিয়া বা অনিয়মিত হার্টবিটের কারণ হতে পারে।

ইকিনোকক্কাস গ্রানুলোসাস

ইকিনোকক্কাস গ্রানুলোসাস হচ্ছে একধরনের পরজীবীয় ফিতাকৃমি। ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি রিভিউজে বিজ্ঞানীরা জানান, কুকুর অথবা অন্যান্য কুকুর সদৃশ প্রাণীর মল থেকে এ ফিতাকৃমির ডিম মানুষের শরীরে প্রবেশ করলে সংক্রমণ হয়ে থাকে। ডিম ফেটে ছয় হুকের ভ্রূণ অন্ত্রের প্রাচীর অতিক্রম করে অর্গানে গিয়ে সিস্ট তৈরি করে। কার্ডিয়াক সিস্ট বিরল হলেও এ পরজীবীর কারণে অনিয়মিত হার্টবিট হতে পারে, হার্টের চারপার্শ্বস্থ থলেতে পানি জমতে পারে, উচ্চ রক্তচাপে চেতনা হারাতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে এবং এমনকি হঠাৎ করে হার্টের কার্যক্রম সাময়িক বন্ধ হয়ে যেতে পারে।

ট্রাইপানোসোমা ক্রুজি

ট্রাইপানোসোমা ক্রুজি নামক পরজীবী দ্বারা ট্রাইপানোসোমিয়াসিস অথবা চাগাস ডিজিজ হয়ে থাকে। সিডিসির মতে, মশা এবং অন্যান্য সৃষ্টিকারী কীটপতঙ্গের কামড়ে মানুষের শরীরে এ পরজীবীর অনুপ্রবেশ ঘটতে পারে। মায়ো ক্লিনিকের বিশেষজ্ঞদের মতে, ট্রাইপানোসোমা ক্রুজিতে আক্রান্ত ৩০% থেকে ৪০% লোকের ক্রনিক চাগাস ডিজিজ সম্পর্কিত হার্টের জটিলতা ডেভেলপ হয়, যেমন- অনিয়মিত হৃদস্পন্দন, হার্ট অতিরিক্ত প্রসারিত হয়ে কার্যকরভাবে রক্ত পাম্প না হওয়া ও কনজেস্টিভ হার্ট ফেইলিউর। ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি রিভিউজে গবেষকরা জানান, অনেক ক্ষেত্রে এ পরজীবীতে সংক্রমিত হওয়ার ১০ থেকে ৩০ বছর পর উপসর্গ প্রকাশ পেতে পারে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ