চাঁদপুরে সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫ অনুষ্ঠিত

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ২০, ২০২৫ | ৯:৫৬
Link Copied Successfully!

চাঁদপুরে সাহিত্য, সৌহার্দ্য ও বাঙালি আত্মপরিচয়ের এক অনন্য মিলনমেলা হিসেবে অনুষ্ঠিত হয়েছে “চাঁদপুর সাহিত্য সন্ধ্যা ও বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা-২০২৫”। সাহিত্য মঞ্চ ও বিশ্ববাঙালি সংসদ–বাংলাদেশের যৌথ আয়োজনে চাঁদপুর সাহিত্য একাডেমির মোহাম্মদ নাসির উদ্দীন মিলনায়তনে এই আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই সকল বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করা হয়। আবহমান বাঙালির আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাস স্মরণ করে এই নীরবতা মিলনায়তনজুড়ে সৃষ্টি করে এক গভীর আবেগঘন পরিবেশ।
এরপর সমাজ বিনির্মাণে লেখক ও সাংস্কৃতিক কর্মীদের অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সাহিত্য ও সমাজকর্মে অবদান রাখায় স্বীকৃতিস্বরূপ চাঁদপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত একাধিক গুণী সাহিত্যিক, গবেষক ও সমাজকর্মীর হাতে তুলে দেওয়া হয় ‘বিশ্ববাঙালি মৈত্রী সম্মাননা’।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও  সাংবাদিক হাসনাইন সাজ্জাদী। উদ্বোধন করেন কবি ও গীতিকার বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আবদুল আউয়াল। প্রধান আলোচকের বক্তব্য রাখেন তেজগাঁও কলেজ অধ্যাপক কবি ও কণ্ঠশিল্পী মাহবুবা বেগম।
বিশ্ববাঙালি সংসদ বাংলাদেশের সভাপতি, কবি ও সাংবাদিক  লোকমান হোসেন পলার সভাপতিত্বে এবং চাঁদপুর সাহিত্য মঞ্চের সভাপতি আশিক বিন রহিমের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য মঞ্চের সাধারণ সম্পাদক লেখক ও অনুবাদক সাদ আল-আমিন।

বিজ্ঞাপন

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন কবি মাহাবুবা রহমান লাকী, চাঁদপুর সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা ও সহ-সভাপতি আবদুল্লাহিল কাফী, কসবা প্রেসক্লাব, সভাপতি আবুল খাযের স্বপন, কবি ও বাচিক কণ্ঠশিল্পী শামীমা আফরোজ হ্যাপী, সমাজসেবক ও লাইব্রেরি প্রতিষ্ঠাতা ফজলুল হক টিপু, চাঁদপুর সাহিত্য মঞ্চের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি, কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক, চাঁদপুর সাহিত্য পরিষদের সভাপতি কবি ম. নূরে আলম পাটওয়ারী, কবিও লেখক মামুন চৌধুরী, কবি ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শরীফ খান দীপ, কবি ও অনুবাদক নূরুল হক, পাক্ষিক চাঁদনগর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাবিত্রী রাণী ঘোষ, সামাজিক সংগঠন আপনের প্রতিষ্ঠাতা ও সভাপতি রোটারিয়ান ডাঃ রাশেদা আক্তার, কবি মো, রবিউল ইসলাম খান।

সাহিত্য সন্ধ্যায় কবিতা পাঠ করেন শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল ফারুক, কবি ও লেখক মুখলেছুর রহমান ভূঁইয়া, মনিরুজ্জামান বাবলু, কবির হোসেন মিজি, মুহাম্মদ হানিফ, জাহিদ নয়ন, আরিফুল ইসলাম শান্ত, ইমরান শাকির ইমরু, ইয়াসিন দেওয়ান প্রমুখ। সবশেষে প্রান্তিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি আশরাফুল ইসলাম কাজী রাসেলের নেতৃত্বে সংগঠনের শিল্পীরা লোকজ গান পরিবেশন করেন। এই পর্বে সভাপতিত্ব করেন সাহিত্য মঞ্চের সাবেক সভাপতি, কবি ও অনুবাদক মাইনুল ইসলাম মানিক।

আলোচনা সভায় বক্তারা সাহিত্য ও সমাজের পারস্পরিক সম্পর্ক, প্রজন্মান্তরের সাহিত্য বিনিময় এবং বিশ্বব্যাপী বাঙালি সংস্কৃতির বিস্তারে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, সাহিত্য সমাজের দর্পণ—এখানেই মানুষের আনন্দ-বেদনা, স্বপ্ন ও সংগ্রামের ভাষ্য সবচেয়ে নিখুঁতভাবে ধরা পড়ে।

বিজ্ঞাপন

বক্তারা আরো বলেন, ভাষা ও সাহিত্যের বন্ধনই বিশ্ববাঙালিকে এক সুতোয় গেঁথে রাখে। এই মৈত্রী সম্মাননা কেবল একটি স্মারক নয়; এটি বাঙালির চেতনাগত ঐক্য ও সাংস্কৃতিক উত্তরাধিকারের স্বীকৃতি।

সমগ্র অনুষ্ঠানজুড়ে কবিতা, কথামালা ও আন্তরিক সৌহার্দ্যের আবহে চাঁদপুর সাহিত্য সন্ধ্যা পরিণত হয় এক স্মরণীয় সাংস্কৃতিক আসরে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও বাঙালির সাহিত্য ও মৈত্রীর বন্ধনকে দৃঢ় করতে এমন আয়োজন অব্যাহত থাকবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব দক্ষিণে ৩ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু পাহাড়ি নৈসর্গিক রূপকথা : সাহিত্য একাডেমি চাঁদপুরের বান্দরবান ভ্রমণগাথা মতলব দক্ষিণে বিখ্যাত ২ মাদক ব্যবসায়ী আটক ১৪ বছর পর খাজুরিয়া বাজার ব্যবসায়ী কল্যাণ কমিটির নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি মনির হোসেন রিপন, সম্পাদক ইয়াসিন আখন সুজন ৭ই নভেম্বর জাতীয় সিপাহী-জনতা বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজারগাঁও ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত মতলবে ১৫শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ যে কারণে জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করলেন সামান্তা শারমিন চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও পুরোনো চালে তেল মেশানোসহ বিভিন্ন অপরাধে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা মতলবে ডাকাতিসহ ১৯ মামলার আসামি ফিরোজ বাবু গ্রেপ্তার মাওলানা মাকসুদুর রহমানের মৃত্যুতে বাংলাদেশ খেলাফত মজলিস-এর শোক প্রকাশ হাজীগঞ্জ ও মতলবে দুই দিনে ৬ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন, ফলাফল উন্নয়নে ১৫ নির্দেশনা হাজীগঞ্জ আইন শৃঙ্খলা সভায় মাদকমুক্ত করতে নানামুখী পদক্ষেপ গ্রহন করলেন ইঞ্জিঃ মোঃ মমিনুল হক এমপি চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন শতাধিক সাংবাদিক পরিবার ঢাকায় গণঅধিকার পরিষদের শোভাযাত্রা শুক্রবার চাঁদপুর প্রেসক্লাবে দুই দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ শুরু হচ্ছে কাল চাঁদপুর প্রেসক্লাবে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্প আজ ফরিদগঞ্জে মাদ্রাসার কোটি টাকার ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ কাতার যাওয়ার ১২ দিন আগেই প্রাণ গেল তরিকের চরপাথালিয়ায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা, সংঘর্ষের আশঙ্কা নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ!