শহীদ পরিবারের দোয়া নিয়ে মহান বিজয় দিবসে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ইসরাত জাহান বিন্দু

Default User
আরিফুল ইসলাম
আপডেটঃ ডিসেম্বর ১৭, ২০২৫ | ৬:০৪
Link Copied Successfully!

মহান স্বাধীনতার চেতনা বুকে ধারণ করে শহীদ পরিবারের দোয়া গ্রহণের মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন চাঁদপুর–২ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইসরাত জাহান বিন্দু।

মহান বিজয় দিবস উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলায় আয়োজিত বিজয় কুচকাওয়াজে অংশগ্রহণের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন তিনি। কুচকাওয়াজ চলাকালে তিনি এলাকার সুশীল সমাজের বিশিষ্টজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিজয়ের তাৎপর্য তুলে ধরে দেশ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

পরবর্তীতে ইসরাত জাহান বিন্দু তার বিদ্যাপীঠ মতলব ডিগ্রি কলেজে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি নিজের শৈশব-স্মৃতি ও শিক্ষাজীবনের কথা স্মরণ করেন। এ সময় তিনি শিক্ষকদের কাছ থেকে দোয়া ও অনুপ্রেরণা গ্রহণ করেন এবং শিক্ষার মানোন্নয়নে ভবিষ্যতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

দিনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি ২০২৪ এর ৩৬ এ জুলাই  শহীদ আব্দুর রহমান ও শহীদ রাব্বি আলমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। জুলাই আন্দোলনে আত্মোৎসর্গকারী এই বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তিনি শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের কাছে দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, শহীদদের ত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ, তাদের ঋণ কোনোদিন শোধ হবার নয়।

ইসরাত জাহান বিন্দু আরও বলেন, মহান মুক্তিযুদ্ধের আদর্শ , স্বাধীনতার চেতনা ও ২০২৪ এর ৩৬ জুলাই এর স্প্রীরিট বুকে ধারণ করেই তিনি চাঁদপুর–২ আসনের জনগণের কল্যাণে কাজ করতে চান। জনগণের ভালোবাসা ও শহীদ পরিবারের দোয়াকে পাথেয় করে তিনি আগামীর সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে নির্বাচনী মাঠে থাকার অঙ্গীকার করেন।

এ সময় স্থানীয় জনগণ ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী, গনমাধ্যম ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ