চাঁদপুরে আইনশৃঙ্খলা রোধে পুলিশের সাথে  জুলাই মঞ্চের মতবিনিময় 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৭, ২০২৫ | ৭:৩২
Link Copied Successfully!
চাঁদপুরে আইনশৃঙ্খলা রোধে পুলিশের সাথে জুলাই মঞ্চের মতবিনিময় সভা করা হয়েছে।  সোমবার বিকালে জেলা পুলিশ সুপারের মিলনায়তনে নবগঠিত জুলাই মঞ্চের নেতৃবৃন্দ অংশ নেয়।
এ সময় পুলিশ সুপার আবদুর রকিব বলেছেন, জুলাই চেতনায় মানুষের স্বাধীনতা ও নিরাপত্তায় জেলায় চুরি ও কিশোর গ্যাং রোধে পুলিশী টহল বৃদ্ধি করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আপনারা তরুণ প্রজন্ম মাদক নিয়ে কথা বলেন এবং মাদক নিরসন করার জন্য অগ্রসর হয়ে আমাদেরকে তথ্য দিবেন, আমরা অবশ্যই ব্যবস্থা নিবো। মাদক নিরসনের জন্য প্রতেকটা ইউনিয়ন পরিষদে আমাদের টহল দরকার ,আমরা ইউনিয়ন পরিষদে টহলের ব্যবস্থা করবো, এবং কিশোর গ্যাং, চাঁদাবাজ সন্ত্রাসের পক্ষে কথা বলার মতো কাউকে দেখা যায়না, আপনারা আমাদেরকে তথ্য দেবেন আমরা ব্যবস্থা নিবো।
এদিকে সভায় জুলাই মঞ্চ প্রগতিশীল ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সারাদেশে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। চাঁদপুরে কিশোর গ্যাং, জায়গা দখল, চাঁদাবাজি,  মাদক ও যানবাহন নিয়ন্ত্রণে তথ্য-উপাত্ত দিয়ে পুলিশ প্রশাসনকে সহযোগিতার আশ্বাস দেন জুলাই মঞ্চের নেতৃবৃন্দ।
 
 জুলাই মঞ্চের জেলা কাঠামোর আহবায়ক মো. জাকির হোসেনের সভাপতিত্বে সঞ্চালনা করেন জুলাই মঞ্চের মুখপাত্র শাহপরান। আলোচনা ও মতবিনিময় সভা শেষে ফুল পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জুলাই মঞ্চের নেতৃবৃন্দ।
সভায় বক্তব্য রাখেন  অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, জুলাই মঞ্চের মুখপাত্র সাইফুদ্দিন হিশাম, মূখ্য সমন্বয়ক অরাফ গাজী, ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত প্রতিনিধি সৈয়দ সাকিবুল ইসলাম, আশরাফ খান, ইব্রাহীম হোসেন লাভলু, ওয়াহিদুল ইসলাম, মো. মোর্শেদ আলম, আশিক আহমেদ, রিফাত মাহমুদ, ইয়াছিন হামিদ।
বক্তারা বলেন,  চাঁদপুরে মাদক সামাজিক বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সমাজের বিত্তবান ও প্রভাবশালী পরিবারের সন্তানরাও সর্বনাশা এ নেশার জগৎ ঘিরে গড়ে তোলে বাণিজ্যিক সিন্ডিকেট। মাদকের প্রভাব কমানো যাচ্ছে না। ভয়ঙ্কর সব মাদকদ্রব্য  শহর ছাড়িয়ে গ্রামাঞ্চলেও তরুণ সমাজে মাদকাসক্তি ভয়ঙ্কর রূপ নিচ্ছে। দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে মাদক। সিন্ডিকেটের প্রধান লক্ষ্য অভিজাত পরিবারের সন্তানরা। পাশাপাশি উঠতি বয়সী কিশোর ও তরুণরাও তাদের টার্গেট। মাদকাসক্তরা সমাজের  নানা অপরাধে জড়িয়ে পড়ছে। মাদকের প্রতি পুলিশ প্রশাসনের আরো কঠোর অবস্থানের আহ্বান জানান তারা।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ