চাঁদপুরে ধর্ষণ ও হত্যা মামলার পলাতক আসামী রিংকুকে নোয়াখালী থেকে গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২০, ২০২৫ | ৭:৩০
Link Copied Successfully!

সাত বছর পর চাঁদপুরের ফরিদগঞ্জে এক গৃহবধূকে সঙ্ঘবদ্ধ ধর্ষণের পর হত্যা মামলার প্রধান আসামী রিপন হেসেন রিংকু (৩২) কে নোয়াখালী থেকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুক্রবার বিকালে তাকে চাঁদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ জানায়, ২০১৮ সালে ফরিদগঞ্জ উপজেলায় পশ্চিম বড়ালী নোয়া বাড়ীতে হায়াতের নেছা (৫৫)কে বসতঘরে একা পেয়ে ধর্ষণ ও শ্বাসরুদ্ধ করে হত্যা করে তারা। আসামীরা মাদকসেবী। হায়াতের নেছার রান্না ঘরে মাদক সেবন করে রাতে বসতঘরের দরজা খুলে ঢুকে পড়ে। হায়াতের নেছা যেন চিৎকার দিতে না পারে সেজন্য মুখে কাপড় ঢুকিয়ে ও গলায় চাপ দিয়ে শ্বাস রোধ করে। পরে তার সাথে থাকা স্বর্ণালংকার নিয়ে যায় তারা।

সহকারী পুলিশ সুপার এ.কে.এম.মহিউদ্দিন সেলিমের নেতৃত্বে তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক (নিঃ) সৈয়দ আবু মোঃ
শাহজাহান কবির বুধবার রাতে রিংকুকে তথ্য প্রযুক্তির মাধ্যমে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানা থেকে তাকে গ্রেফতার করেন।

বিজ্ঞাপন

রিংকু প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার সহযোগী আনোয়ার হোসেন রাজুসহ ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করে। এর আগে আনোয়ার হোসেন রাজুকে গ্রেফতার করে আদালতে পাঠায় পিবিআই। সে জামিনে বেরিয়ে বিদেশ পাড়ি দেয়।

ঘটনার পরপরই অজ্ঞাত কয়েকজনকে বিবাদী করে হত্যা মামলাটি দায়ের করেন নিহতের ভাইয়ের
ছেলে মোঃ সাজ্জাদ হোসেন রুবেল। নিসন্তান নিহত হায়াতের নেছা স্বামী মারা যাওয়ার পর বাবার বাড়ীতে একা বসবাস করতেন।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ