
যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্টে ৭৮ হাজার টাকা জরিমানা


লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানো, হেলমেট না পরা, ফিটনেসবিহীন ও অধিক গতিসম্পন্ন যান চলাচলসহ ট্রাফিক আইন লঙ্ঘন করায় চাঁদপুর সদর উপজেলা ও হাজীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনী কর্তৃক ভ্রাম্যমাণ চেকপোস্টে ২৬ জন গাড়ি ও মোটরসাইকেল চালককে ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১৮-মে) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বাবুরহাট বাজার ও হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
দুপুরে ট্রাফিক আইন লঙ্ঘন করায় সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ১৬৫টি যানবাহন তল্লাশি করা হয়। ১১ জন চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।


এছাড়া বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৪টি মোটরসাইকেল জব্দ করে থানায় হস্তান্তর করা হয়।
একইদিন ট্রাফিক আইন লঙ্ঘন করায় চেকপোস্টে মোট ১৫০টি যানবাহন তল্লাশি করা হয়। অভিযানে হেলমেট ও বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকা, ফিটনেস বিহীন গাড়ি চালানো এবং অতিরিক্ত গতিতে চালানোর অপরাধে মোট ১৫টি গাড়ি ও মোটরসাইকেল চালকের কাছ থেকে ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১২টি
মোটরসাইকেল এবং একটি পিকআপ ভ্যান জব্দ করে হাজীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সন্ধ্যায় আর্মি ক্যাম্পের জেলা শাখার মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়। এসব অভিযানে ট্রাফিক আইনের প্রতি জনসাধারণের গুরুত্ব বৃদ্ধি পাবে বলে আসা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।




























