আদালত প্রাঙ্গণে স্বামীকে জুতাপেটা দুই স্ত্রীর

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ১৩, ২০২৫ | ৯:১৪
Link Copied Successfully!
ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে রোববার স্বামীকে জুতাপেটা করছেন দুই স্ত্রী। -- পপুলার বিডিনিউজ

ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে এক ব্যক্তিকে দুই স্ত্রী মিলে জুতাপেটা করেছেন। রোববার (১২ এপ্রিল) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, মার খাওয়া স্বামীর বিরুদ্ধে আদালতে প্রথম স্ত্রী যৌতুকের মামলা করেন। এরপর তিনি দ্বিতীয় বিয়ে করেন। মামলা চলাকালে দ্বিতীয় স্ত্রীকেও তালাক দেন। এই তালাকের ঘটনা জানার পর দ্বিতীয় স্ত্রী আদালতে আসেন। আদালত প্রাঙ্গণে স্বামীকে দেখে দুই স্ত্রী মিলে জুতা দিয়ে পেটাতে থাকেন। উপস্থিত মানুষ এ সময় তাঁদের শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হয়। একপর্যায়ে তাঁরা স্বামীকে মারতে মারতে মাটিতে ফেলে দেন। এরপর উপস্থিত লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

ঘটনার সময় উপস্থিত ইয়াসিন নামের এক ব্যক্তি এনটিভি অনলাইনকে বলেন, ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে গিয়ে দেখি দুই নারী এক ব্যক্তিকে জুতা দিয়ে মারছেন। এ সময় এগিয়ে গিয়ে জানতে পারি তাঁরা স্বামী-স্ত্রী। প্রথম স্ত্রীর করা যৌতুকের মামলায় আজ হাজিরা দিতে এসেছিলেন স্বামী। মামলা চলাকালে তিনি দ্বিতীয় স্ত্রীকেও তালাক দিয়ে অন্যত্র চলে যান। আজ হাজিরার বিষয়টি প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রীকে জানালে তাঁরা আদালত এলাকায় এসে স্বামীকে দেখতে পেয়েই মারধর শুরু করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ