কুমিল্লায় কিশোরীকে চেতনানাশক খাইয়ে রাতভর ধর্ষণের অভিযোগে মামলা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৬, ২০২৫ | ৮:৫৫
Link Copied Successfully!

কুমিল্লার বুড়িচং উপজেলায় পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাইয়ে অর্ধচেতন করে এক কিশোরীকে (১৬) রাতভর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই কিশোরীর অভিযোগ, প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে একটি মৎস্য খামারে তুলে নিয়ে স্থানীয় এক তরুণ এ কাজ করেছেন। এ ঘটনায় শনিবার বুড়িচং থানায় মামলা হলেও রোববার বিকেল পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ওই কিশোরী স্থানীয় একটি মাদ্রাসা থেকে এ বছরের দাখিল পরীক্ষার্থী। ধর্ষণের অভিযোগে তার করা মামলায় আসামির বয়স ১৮। ওই কিশোরী জানায়, একই এলাকার বাসিন্দা হওয়ায় ছেলেটির সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২৭ মার্চ রাত ৯টার দিকে (পবিত্র শবে কদরের রাত) ছেলেটি তাঁর এক বন্ধুকে নিয়ে তরুণীর বাড়ির পাশে গিয়ে তার সঙ্গে দেখা করেন। কথা বলার এক পর্যায়ে তরুণীকে জোরপূর্বক পাশের এক মৎস্য খামারে নিয়ে যান তরুণ প্রেমিক। সেখানে তরুণীকে পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাইয়ে অর্ধচেতন করে তাকে রাতভর ধর্ষণ করেন। ধর্ষণের পর তাকে ফেলে পালিয়ে যান প্রেমিক।

ওই তরুণীর বাবা জানান, ঘটনার পরদিন ভোরে ফজরের নামাজ পড়ে মেয়ের কক্ষে গিয়ে দেখেন সে ঘরে নেই। পরে অনেক খোঁজাখুঁজি করে ভোরে তাকে রাস্তার মধ্যে অর্ধ–অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে মেয়ের কাছ থেকে বিস্তারিত জেনে প্রেমিকের বাড়িতে বিচার দিলে তারা বিয়ের আশ্বাস দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। কিন্তু তারা কোনো সমাধানে আসেনি। একপর্যায়ে ওই কিশোরী থানায় মামলা করলে তাকে হত্যাসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।

বিজ্ঞাপন

ওই তরুণীর বাবা বলেন, ‘প্রেমের ফাঁদে ফেলে আমার মেয়ের সর্বনাশ করা হয়েছে। সামনে পরীক্ষা, এমন সময়ে এ ঘটনার কারণে মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েছে। কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে সে। আমি ন্যায়বিচার চাই।’

এ বিষয়ে আজ রোববার বিকেলে বুড়িচং থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল্লাহ প্রধান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কের কারণে তাঁদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে। তবে মেয়েটির বয়স কম, এ জন্য তার দেওয়া এজাহারের ভিত্তিতে ধর্ষণের অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত তরুণ পলাতক। তাঁকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ