
রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে শিক্ষক ও পরিক্ষাথীদের বিদায় সংবর্ধনা
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে একজন শিক্ষক ও ২০২৫ সালের এস এস সি পরিক্ষাথীদের বিদায় সংবর্ধনা, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিদ্যালয় হল রুমে বিদ্যালয়ের শিক্ষিকা উম্মে হাবিবার বদলী জনিত বিদায় ও পরিক্ষাথীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
পরিচালনা পর্ষদের সভাপতি হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আকবার হোসেন শাহিন ও মোঃ আব্দুল কাইউম এর যৌথ উপস্থাপনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহপরান, চাঁদপুরের শাহ্তলী জিলানী চিশতি উচচ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেহাসিন উদ্দিন, শাহ্তলী জিলানী চিশতি কলেজের প্রফেসর মোঃ হানিফ মিয়া, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান চৌধুরী, অভিভাবক সদস্য মোঃ আঃ জলিল, বিদায় শিক্ষিকা উম্মে হাবিব প্রমূখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ ছিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী, ছাত্র ছাত্রী,গন্যামান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।








