ইফতারে বিরিয়ানি খেয়ে হাসপাতালে একই পরিবারের ৭ জন

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ২১, ২০২৫ | ৮:২০
Link Copied Successfully!

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইফতারের সময় বিরিয়ানি খেয়ে শিশুসহ একই পরিবারের সাতজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তারা সবাই একই পরিবারের সদস্য।

শুক্রবার (২১ মার্চ) সকালে অসুস্থ হওয়া রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বজনরা।

এর আগে, বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

হাসপাতালে আনা রোগীরা হলেন- মৃত আবদুল কুদ্দুসের স্ত্রী মোর্শেদা বেগম (৭০), মো. বিজয়ের স্ত্রী লিজা আক্তার (২০), উজ্জ্বল মিয়ার স্ত্রী আঁখি আক্তার (৩৫), ছেলে আশিক (১০), আব্দুল্লাহ (৬), রাসেল মিয়ার মেয়ে সাদিয়া (৯) ও শাহীন আলমের স্ত্রী খাদিজা আক্তার (১৮)।

অসুস্থ লিজা আক্তার জানান, ইফতারের সময় তাদের ঘরে তৈরি করা বিরিয়ানি খাওয়ার পর তারা ক্রমান্বয়ে অসুস্থ হয়ে পড়েন। তাদের পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠলে আজ (শুক্রবার) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন তারা। এ সময় জরুরি বিভাগের চিকিৎসক তাদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দেন। বাকি দুজনকে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক (ইএমও) ডা. অরূপ সিংহ বলেন, ইফতার খাওয়ার পর একই পরিবারের সাত সদস্য অসুস্থ হয়ে পড়ে। ধারণা করা হচ্ছে ফুড পয়জনিংয়ের কারণে তারা অসুস্থ হয়েছেন। বেশি অসুস্থ হয়ে পড়া রোগীদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের মধ্যে যাদের শারীরিক অবস্থা ততটা খারাপ নয় তাদের চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্রে হরিলুট: কাগজে-কলমে হাজারো শিক্ষার্থী, বাস্তবে নেই অস্তিত্ব! ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত