কিশোরী মেয়ের নগ্ন ভিডিও ধারণ করে ধর্ষণের চেষ্টা, হাতেনাতে সৎবাবা গ্রেপ্তার

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ৯, ২০২৫ | ৫:৪৫
Link Copied Successfully!

নারায়ণগঞ্জের বন্দরে কিশোরী মেয়েকে (১৪) ঘুমের ওষুধ খাইয়ে নগ্ন ভিডিও ধারণ এবং পরে সেই ভিডিও দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে তার সৎবাবাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার একটি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

গতকাল রাতে ধর্ষণচেষ্টার সময় ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করে পুলিশে দেন স্থানীয় লোকজন। পরে তাঁর বিরুদ্ধে বন্দর থানায় পর্নোগ্রাফি ও ধর্ষণচেষ্টার অভিযোগে পৃথক দুটি মামলা করেন ভুক্তভোগী কিশোরীর মা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩ মার্চ কিশোরীকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে নগ্ন ভিডিও ধারণ করেন তার সৎবাবা। পরে তিনি সেই ভিডিও ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি কিশোরী তার মা ও কয়েকজন প্রতিবেশীকে জানায়। ওই ঘটনার পর গতকাল রাতে আবার ভিডিও দেখিয়ে কিশোরী মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন সৎবাবা। তখন কিশোরীর ডাক ও চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে সৎবাবাকে আটক করে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও ধর্ষণচেষ্টার অভিযোগে পৃথক দুটি মামলা করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম প্রথম আলোকে জানান, কিশোরী মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সৎবাবাকে আটক করে পুলিশে দেন স্থানীয় লোকজন। ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে থানায় দুটি মামলা করেছেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ