চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহকে অবাঞ্ছিতের হুঁশিয়ারি বৈষম্যবিরোধীদের একাংশের

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১৮, ২০২৫ | ৪:৩৯
Link Copied Successfully!
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার ঘোষিত তিন কমিটি বাতিলসহ তিন দফা দাবি জানিয়েছে সংগঠনটির একাংশ। দাবি মানা না হলে কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে চট্টগ্রামে অবাঞ্ছিত করার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল বাসির নাইম তিন দফা দাবি ঘোষণা করেন। তিনি জানান, কমিটিতে চাঁদাবাজ, সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের অভিযুক্তদের মূল্যায়ন করা হয়েছে। এ ছাড়া একই ব্যক্তিকে একাধিক পদ দেওয়া হয়েছে। গতকাল ঘোষিত ওই কমিটির সবাইকে অবাঞ্ছিত করার ঘোষণা দেওয়া হয়।

আবদুল বাসির নাইম আরও জানান, এই কমিটির জন্য হাসনাত আবদুল্লাহ ও আরিফ সোহেল দায়ী। দাবি না মানা হলে হাসনাত আবদুল্লাহকে চট্টগ্রামে অবাঞ্ছিতের হুঁশিয়ারি দেওয়া হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সমন্বয়ক জোবায়ের মানিক ও সিয়াম এলাহী। ঘোষিত কমিটি বাতিল না করলে এবং অন্তর্বর্তী কমিটি গঠন করে অভিযুক্তদের বিচার না করলে আজ বিকেল ৩টার মধ্যে চট্টগ্রাম নগরী অবরোধের হুঁশিয়ারি দেওয়া হয় এ সময়।

বিজ্ঞাপন

চট্টগ্রাম নগরী অবরোধের অংশ হিসেবে এরই মধ্যে নগরীর লালখান বাজারের সড়ক অবরোধ করে রেখেছেন বৈষম্যবিরোধীদের একাংশ। এতে প্রায় ২ কিলোমিটার এলাকায় যানজট দেখা দিয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

 

Y/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ হাজীগঞ্জে নিজ উদ্যোগে ২ কিলোমিটার সড়ক সংস্কার করলেন ইউপি সদস্য পদপ্রার্থী সম্রাট প্রধানীয়া চাঁদপুরে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও লাইসেন্স বিহীন সিলিন্ডার গ্যাস বিক্রি , দুই প্রতিষ্ঠানকে জরিমানা কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আগামীকাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ২৭ নেতাকর্মী গ্রেফতার মতলব উত্তরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন অডিট ফি ও সিডিএফ ক্যাটাগরিতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ চান্দ্রা বিকল্প কেন্দ্রীয় সমবায় সমিত মতলব উত্তরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‍্যালি ও আলোচনা সভা চাঁদপুর বড় স্টেশনে ছিনতাই করা ১৮ ভরি স্বর্ণালংকার ও টাকাসহ গ্রেপ্তার ৩ মতলব দক্ষিণে র‍্যালি ও আলোচনার মাধ্যমে সমবায় দিবস পালিত চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ৩৮ নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেফতার, ২৫ কিশোর আটক মতলব দক্ষিণে বিপ্লব ও সংহতি দিবসে আলোচনাসভা হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে জাতীয় সমবায় পুরস্কার পাচ্ছেন মোঃ জসিম উদ্দীন মতলব দক্ষিণে প্রশাসনের বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে জাতীয় সিপাহী বিপ্লবী দিবস পালন