কচুয়ায় মৎস্য খামার থেকে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১২, ২০২৪ | ৬:০৯
Link Copied Successfully!
চাঁদপুরের কচুয়া উপজেলায় নিখোঁজের চার দিন পর একটি মৎস্য খামার থেকে আতিক মজুমদারের (২৬) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেন কচুয়া থানা  অফিসার ইনচার্জ এম এ হালিম।

তিনি জানান, মৎস্য খামারের মেশিনের সাথে তার পা- আটকে ছিল তার। মৃতদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। সেখান থেকে ময়না তদন্তের জন্য মর্গে  পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা নিশ্চিত করা হবে। পরিবারের পক্ষ থেকে  স্ত্রী বাদী হয়ে  অভিযোগের দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

এলাকাবাসী ও পরিবার জানায়, আতিক মজুমদার  কচুয়ায় গোঘরার বিলে মৎস্য খামারের শ্রমিক হিসেবে কাজ করতো। চারদিন ধরে নিখোঁজ ছিল। বৃহস্পতিবার দুপুরে তার মৃতদেহ ভেসে উঠতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। সে কচুয়া উপজেলার ১ নং সাচার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন মজুমদারের ছেলে।
নিহত আতিক মজুমদারের বাবা সাবেক ইউপি সদস্য আব্দুল মতিনসহ পরিবারের সদস্যরা জানান, সে কয়েক দিন ধরে পানি সেচের কাজ করে আসছিল। মেশিন আনতে গিয়ে আমার ছেলে নিখোঁজ হয়। আমার ছেলেকে কে বা কাহারা হত্যা করে সেচ মেশিনের সাথে পানিতে ডুবিয়ে রাখে। আমি ছেলে হত্যাকারীর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবী জানান তারা।  ৯ ডিসেম্বর  প্রজেক্টে আসার সময় নিখোঁজ হয় সে। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও পাওয়া না গেলে বুধবার কচুয়া থানায় নিখোঁজের সাধারন ডায়েরী করা হয়, যার নং- ৫৩৮।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ