কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নতুন সভাপতি আমিন উল্যাহ, সম্পাদক জসিম

Reporter
কচুয়া সংবাদদাতা
আপডেটঃ সেপ্টেম্বর ১৮, ২০২৬ | ১০:১৩
Link Copied Successfully!

কচুয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিন উল্যাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন বুরগী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন।

বৃহস্পতিবার সংগঠনটির পূর্ণাঙ্গ কমিটি মনোনয়ন দেওয়া হয়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সেলিম মিয়াজি।

বিজ্ঞাপন

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন মনপুরা বাতাবাড়ীয়া জাফর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আবুল খায়ের এবং কোষাধ্যক্ষ হয়েছেন উজানী হাজী আমির উদ্দিন আলেকজান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামরুজ্জামান।

নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, কচুয়ার শিক্ষক-কর্মচারীদের অধিকার বাস্তবায়ন ও কল্যাণ নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য। পাশাপাশি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ও নাজমুন নাহার বেবীর নির্দেশনার আলোকে শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে তাঁরা কাজ করবেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বিশ্ব শিক্ষক দিবসে মতলব উত্তরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জামদানি শাড়িতে মায়াবী লুক, অপরূপ সৌন্দর্যে মুগ্ধ করলেন চিত্রনায়িকা পূর্ণিমা ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের প্রবাস থেকে দেশে ফেরায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল করিম বেপারীকে ফুলেল শুভেচ্ছা হাজীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে ৬ গুণীশিক্ষককে সংবর্ধনা চাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা চাঁদপুরে জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় মতলবে জাল নোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার চাঁদপুরে নানান আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত “দরজা সবার জন্য খোলা” ফাইলের ফাঁকে অসহায় খায়রন্নেছাদের কথাও শুনেন হাজীগঞ্জ ইউএনও ইবনে আল জায়েদ অদম্য হাফছা আক্তার: হুইলচেয়ার থেকে জাতীয় শিক্ষক সম্মাননার মঞ্চে ‎রাবিতে ছাত্রদলের হামলায় ১০ সাংবাদিক আহত, গুরুতর ৪ সিটি করপোরেশন ও জেলা পর্যায়ে মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার শাহরাস্তির মেহের ডিগ্রি কলেজ জাতীয়করণ দানপত্র দলিল হস্তান্তর নিরাপদ খাদ্য নিশ্চিতে চাঁদপুরে হোটেল-রেস্তোরাঁর শেফ ও মালিকদের প্রশিক্ষণ কর্মশালা বাংলাদেশ থেকে ১০ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া: শ্রমমন্ত্রী ১ হাজার ৭৭ কিলোমিটার রেলপথে যুক্ত হবে পঞ্চগড়-কক্সবাজার জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানো হলো আখতারুজ্জামানকে এলপিজির নতুন দাম ঘোষণা, রাত থেকেই কার্যকর