ফ‍্যাসিবাদ ছাড়া বাকী সবগুলো রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: চাঁদপুরে গণঅধিকার পরিষদ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২৭, ২০২৪ | ৯:০০
Link Copied Successfully!

চাঁদপুরের প্রথমবারের মতো বর্ণাঢ্য আয়োজনে গণঅধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দলীয় নেতাকর্মীরা। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই আয়োজন করা হয়।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে। পরে চাঁদপুর প্রেসক্লাবে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় গণ অধিকার পরিষদ উচ্চতর পরিষদ সদস্য মো.আরিফুল ইসলাম তালুকদার।

বিজ্ঞাপন

তিনি বলেন, ফ‍্যাসিবাদ ছাড়া বাকী সবগুলো রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ-স্বৈরাচার শেখ হাসিনা মনে করেছিল কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে কিন্ত দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে অর্জিত ছাত্র-জনতার এই মহানবিপ্লবকে কাজে লাগিয়ে আমরা নতুন এক বাংলাদেশকে পেয়েছি। স্বৈরাচারী হাসিনা সরকারের সকল সন্ত্রসী, কুচক্রী, সহযোগীদের বিচার করতে হবে। আমরা তরুন সমাজের অহংকার ভিপি নূরের নির্দেশে রাজপথে ছিলাম এবং গনতন্ত্র, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গনমানুষের অর্ধিকার রক্ষায় আন্দোলন চালিয়ে যাবো। খুব অল্প সময়ের মধ্যে গণ অধিকার পরিষদ দেশের সাধারণ মানুষের মাঝে সাড়া ফেলেছে।

তিনি বলেন, বাংলাদেশের সব শ্রেণির মানুষের অপ্রতিরোধ্য সংগ্রামের মাধ্যমে দেড় দশকের স্বৈরাচার আওয়ামী লীগের পতন ঘটিয়েছে। আপনারা পতিত স্বৈরাচার ও তার দোসরদের পরিণতি থেকে শিক্ষা নেবেন। মানুষ যাতে আপনাদের ওপর ত্যক্তবিরক্ত না হয়, সেভাবে কাজ করবেন। মানুষের পাশে থাকবেন।

চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদ (জিওপি), আহ্বায়ক কাজী রাসেলের সভাপতিত্বে ও
সদস্য সচিব মোঃ মাহমুদুল হাসানের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, চাঁদপুর শহর জামাতের আমীর অ্যাড. শাহজাহান খান, ইসলামি আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার প্রচার সম্পাদক এইচএম নিজাম উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা গণবাধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন।

বিজ্ঞাপন

এছাড়াও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মুর্তোজা মাহমুদ, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের পাঠাগার বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন, চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নেয়ামত উল্লাহ, কাদের খান,নযুগ্ম সদস্য সচিব সামিউল প্রধান, চাঁদপুর জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এইচ এম শরীফ হোসেন, চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নূরনবী প্রমুখ।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ