মসজিদের সিলিং ফ্যানে ঝুলে যুবকের ‘আত্মহত্যা’ .

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২১, ২০২৪ | ৯:০৫
Link Copied Successfully!

খাগড়াছড়ির দীঘিনালায় মসজিদের সিলিং ফ্যানে ঝুলে মো. মশিউর রহমান (২৬) নামে এক যুবক আত্মহত্যা করেছে। আজ সোমবার বিকেলে মেরুং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোরস্থান পাড়ায় মোহাম্মদিয়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জাকারিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঐ যুবক মানসিকভাবে অসুস্থ ছিলেন।

ওসি আরও বলেন, ‘সোমবার বিকেলে মেরুং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গোরস্থান পাড়ায় মোহাম্মদিয়া জামে মসজিদের মিম্বারের সামনে সিলিং ফ্যানে নিজের ব্যবহার করা পাগড়ী দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে মশিউর।’

বিজ্ঞাপন

নিহতের বাবা আবুল কাশেম বলেন, ‘পূর্বেও একই মসজিদে সে আত্মহত্যা করার চেষ্টা করেন। সে মানসিকভাবে অসুস্থ ছিল। আজ বিকেলে সে মসজিদের সিলিং ফ্যান আত্নহত্যা করেছে। আমাদের কারো বিরুদ্ধে অভিযোগ নেই। তাই লাশ ময়নাতদন্ত না করার জন্য আবেদন করেছি।’

এ বিষয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকারিয়া জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্তের না করার জন্য আবেদন করেছে। আবেদনের পরিপ্রেক্ষিতে যাচাই-বাছাই শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে৷ সূত্র : ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ