হামলার অভিযোগে মতলব উত্তরের আ. লীগ নেতা’সহ ২০৬ জনের বিরুদ্ধে মামলা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৫, ২০২৪ | ৫:৫৩
Link Copied Successfully!

বিএনপি নেতাদের ওপর হামলার অভিযোগে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ কুদ্দুসসহ ২০৬ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মতলব উত্তর থানায় শুক্রবার রাতে সুজাতপুর গ্রামের আফজাল হোসেন বাদী হয়ে মামলা করেন। 

মামলায় মতলব উত্তর উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য সাজেদুল হাসান বাবু (বাতেন), ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদসহ ৫৬ জনের নাম উল্লেখ্য করে আর ১৫০ জন অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার (৩ অক্টোবর) উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের কলেজ সুজাতপুর গ্রামে বিএনপি নেতাদের ওপর আসামিরা হামলা করে। এতে শাকিল, মোফাজ্জাল, আমির হোসেন, প্রান্ত, কাউসার আহত হন। এদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ শনিবার দুপুরে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক মামলার কথা স্বীকার করে বলেন, সুজাতপুর গ্রামের হামলা মারধরের ঘটনায় থানার মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ