ব্রাহ্মণবাড়িয়ায় ১০ টাকা চাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৩০

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২, ২০২৪ | ৫:৩৯
Link Copied Successfully!

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার তেরকান্দা গ্রামে ১০ টাকা চাওয়া নিয়ে শুরু হওয়া বিরোধে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। কাঁচা সড়ক মেরামতের কাজে টাকা তোলাকে কেন্দ্র করে বুধবার (২ অক্টোবর) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে মঙ্গলবার (১ অক্টোবর) রাতেও দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের কাঁচা সড়ক ভেঙে যাওয়ায় মেম্বার গোষ্ঠীর নয়ন ও তার সহযোগীরা মাটি ফেলে সড়কটি সংস্কার করেন। মঙ্গলবার সকালে সরদার গোষ্ঠীর জুয়েল তার সিএনজি নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় নয়ন তার কাছে ১০ টাকা দাবি করেন সড়ক মেরামতের খরচ হিসেবে। কিন্তু জুয়েল টাকা দিতে অনীহা প্রকাশ করলে দুইজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয়। বিষয়টি মীমাংসা করতে সন্ধ্যায় দুই পক্ষের লোকজন বৈঠকে বসে। কিন্তু বৈঠকেও উত্তেজনা বাড়লে রাতে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।

বুধবার সকালে এর জের ধরে আবারও দুই পক্ষ দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। যাতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার (সরাইল সার্কেল) রাকিবুল হাসান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুনরায় সংঘর্ষ ঠেকাতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ