
বন্যায় হাজীগঞ্জে ৫২ কোটি টাকার ক্ষতি : বেশি ক্ষতি মৎস্য খাতে
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এবারের বন্যায় আনুমানিক ৫২ কোটি টাকার ক্ষতি হয়েছে। হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যমতে এবারের বন্যায় বিভিন্ন খাতে ৫১ কোটি ৭৩ লাখ ২৪ হাজার ৪শ ১৩ টাকার ক্ষতি হয়েছে। ১২ ইউনিয়নের প্লাবিত গ্রাম গুলোতে এ ক্ষতি হয়
এবারের বন্যায় বেশি ক্ষতি হয়েছে মৎস্য ক্ষাতে। হাজীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিয়া সুলতানা জানান, এবারের বন্যায় উপজেলার বেশির ভাগ পুকুরের পাড় ভেসে গেছে। ক্ষতিও হয়েছে বেশি। বিভিন্ন ইউনিয়নে তথ্যনিয়ে জানা গেছে এ খাতে ৮ কোটি টাকার ক্ষতি হয়েছে।
কৃষি কর্মকর্তা দিলরুবা খানম জানিয়েছে কৃষিক্ষাতে প্রচুর ফসল নস্ট হয়েছে। তবে এবারের বন্যায় বেশি ক্ষতি হয়েছে সাক সবজিসহ নানা প্রকার ফসলের। এক্ষাতে ক্ষতি হয়েছে ১ কোটি ২ লাখ টাকার।
হাজীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসাইন জানান, বন্যায় রাস্তা ক্ষতি হয়েছে ১৫ কোটি টাকা, কাঁচা ঘর ক্ষতি হয়েছে ৩ কোটি টাকা, প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যায়ের ক্ষতি হয়েছে ৮ লাখ টাকা এবং জনস্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী ১৩ লাখ ৮ হাজার টাকার নলকুপের ক্ষতি হয়েছে।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল যুগান্তরকে জানান, এবারের বন্যায় হাজীগঞ্জ উপজেলার বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। একারণে ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা ক্ষতিগ্রস্থদের আনুমানিক তালিকা করে মন্ত্রনালয়ে প্রেরন করেছি।



























