হাইমচরে উপজেলা চেয়ারম্যান’সহ ৪৩ জনের বিরুদ্ধে মামলা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১৮, ২০২৪ | ৯:৪৬
Link Copied Successfully!
চাঁদপুরের হাইমচর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর হোসেন পাটোয়ারীসহ ৪৩ জনের নাম এজাহারভুক্ত ও অজ্ঞাত ১০০-২০০ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে।
শনিবার (১৭ আগস্ট) হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের শিক্ষার্থী আহছান হাবিব বাদী হয়ে হাইমচর থানায় মামলাটি দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন।
মামলার মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাইমচর সরকারি কলেজের শিক্ষার্থী আহছান হাবিব, মারিয়া আক্তার, সম্রাট হোসেন, রনি, মিরাজ, নাঈম হোসেন, খালেদা আক্তার এর নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদর আলগী বাজারের বিসমিল্লাহ মোডে আসলে উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারীর নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের পেটুয়া বাহিনী শিক্ষার্থীদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে হামলা চালায়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীর হাতে থাকা ধারালো ছেনি দিয়ে শিক্ষার্থী আহছান হাবিবকে হত্যার উদ্দেশ্যে কোপ মারিলে বাম হাতে কোপ পরিয়া মারাত্মক কাটা রক্তাক্ত জখম হয়। কাটা জায়গায় দুটি সেলাই দিতে হয়। মামলার অপর আসামি খুরশিদ আলম শিকদার তার হাতে থাকা রামদা দিয়ে শিক্ষার্থী সম্রাট হোসেন কে হত্যার উদ্দেশ্যে কোপ মারিলে শিক্ষার্থী মারিয়ার মাথায় পরিয়া রক্তাক্ত জখম হয়।
অন্যান আসামীদের হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়। এছাড়াও আসামীগন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ককটেল নিক্ষেপ করেন। শিক্ষার্থীরা আহত হওয়ার পরে আসামীগন তাদের কে মামলা মোকদ্দামা করিলে আমাদের কে হত্যা করিয়া লাশ গুম করিবার হুমকি দেন।
মামলার বিষয়ে হাইমচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, গত ৪ আগস্ট এর ঘটনায় শিক্ষার্থী আহছান হাবিব বাদী হয়ে হাইমচর থানায় মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত অবস্থায় রয়েছে। তদন্ত সাপেক্ষে আসামিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ