চাঁদপুরে বিশেষ অভিযানে অব্যাহত, পঞ্চম দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগে ১৫ নেতাকর্মীসহ ৮৬ জন আটক

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১১, ২০২৬ | ৯:২২
Link Copied Successfully!

চাঁদপুর জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধমূলক কার্যক্রম কঠোরভাবে দমনে পুলিশের বিশেষ অভিযান চলছে। এর অংশ হিসেবে গত ২৪ ঘণ্টার অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ১৫ জন নেতাকর্মী, ১৩ জন মাদক কারবারি ও সেবীসহ মোট ৪৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন এলাকা থেকে ৩৭ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর।

​এ নিয়ে জেলায় টানা পাঁচ দিনের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের মোট ১৫৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাতে পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নেতৃত্বে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে বিশেষ মহড়া প্রদর্শন করা হয়।

পুলিশ জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ১৫ জনের মধ্যে চাঁদপুর সদর মডেল থানায় ৪ জন, ফরিদগঞ্জে ৫ জন, মতলব দক্ষিণে ১ জন, মতলব উত্তরে ১ জন, হাজীগঞ্জে ২ জন, শাহরাস্তিতে ১ জন এবং কচুয়া থানায় ১ জন গ্রেফতার হয়।

এছাড়া বিভিন্ন থানায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামি ও সেবী হিসেবে ১৩ জনকে গ্রেফতার করা হয়। নিয়মিত মামলার ২১ জন আসামীকে গ্রেফতার করা হয়। অপরদিকে জেলাজুড়ে কিশোর গ্যাং দমনে চালানো অভিযানে ৩৭ জনকে আটক করা হয়। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ৩৫ জনকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকি ২ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

​চাঁদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলার সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং অপরাধ নির্মূলে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে বিশেষ অভিযানে অব্যাহত, পঞ্চম দিনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগে ১৫ নেতাকর্মীসহ ৮৬ জন আটক হাজীগঞ্জে ইউএনও’সহ সাড়ে ৭শ জন ম্যারাথনে দৌড়াবেন ৬ কি:মি: পথ মতলব বাজার বণিক সমিতির নির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ  চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সভাপতি জেলা প্রশাসক-সদস্য সচিব জসিম উদ্দিন খান বাবুল ভালোবেসে বিয়ে, ছয় মাসেই নববধূর মৃত্যু; স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন উধাও হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানেটারী ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি গঠন মতলবে আগুনে পুড়ে ছাই বসতঘর ও গোয়ালঘর, প্রাণ গেল দুটি গাভিন গরুর ছাদে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে গৃহবধূর মৃত্যু মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন শাহরাস্তিতে কৃষিজমির টপ সয়েল কাটায় এক লাখ টাকা জরিমানা দেশবিরোধী অপতৎপরতা প্রতিরোধে চাঁদপুরে ছাত্রদলের নেতাদের অবস্থান কর্মসূচী শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক নূর চাঁদপুরে মেঘনা নদী থেকে ১৪ বছর বয়সী অজ্ঞাতনামা শিশুর মরদেহ উদ্ধার কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ‘বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি’: প্রধানমন্ত্রী মতলবে ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কেন্দ্রে হরিলুট: কাগজে-কলমে হাজারো শিক্ষার্থী, বাস্তবে নেই অস্তিত্ব! ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম ‘শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মিত হবে’ ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বড় ভাইয়ের মৃত্যু, একসঙ্গে জানাযা শেষে দাফন চাঁদপুরে বাকি না দেওয়ায় দোকানির বিরুদ্ধে থানায় অভিযোগ