চাঁদপুরে শিক্ষার্থীদের কর্মসূচিতে ছাত্রলীগের হামলা, আহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ১, ২০২৪ | ৮:৫১
Link Copied Successfully!

চাঁদপুরে বৃষ্টি উপেক্ষা করে চলা বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ‘রিমেম্বারিং দ্য হিরোস’ কর্মসূচিতে ছাত্রলীগের হামলায় অন্তত ১০ আন্দোলনকারী আহত হয়েছে।

 

বৃহস্পতিবার (০১ আগস্ট) বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এর আগে দুপুর ৩টা থেকে বৃষ্টি উপেক্ষা করে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা ওই এলাকায় জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এসময় পুলিশ তাদেরকে মূল সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখে।

এদিকে হঠাৎ করেই বিকেল ৫টার দিকে অতর্কিত ভাবে লাঠিসোটা নিয়ে ধাওয়া করে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। তাঁদের হামলার শিকার হয়ে ও হুড়োহুড়িতে পড়ে গিয়ে অন্তত ১০ আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়। আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে প্রতিহত করার চেষ্টা করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলায় আন্দোলনকারীদের মধ্যে আহতরা বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সুদীপ্ত রায় বলেন, শিক্ষার্থীদের যে দাবি ছিল, তা প্রধানমন্ত্রী পূরণ করেছেন। এখনও শিক্ষার্থীরা তারা কিছু দাবি নিয়ে সড়কে আছে, আমরা পুলিশরা তাদের সাথে আছি। আমরা তাদের নির্দেশনা দিয়েছি, যাতে সড়ক বন্ধ রেখে যাতে কোন কিছু না করে। আমরা তাদেরকে সড়ক ছেড়ে েকর্মসূতি পালন করতে বলেছি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ছাত্র আন্দোলনে এখন আর ছাত্ররা নেই, সেখানে অন্য গ্রুফ ঢুকে পড়ে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। তারা আন্দোলনের নামে সরকার বিরোধী স্লোগান দিয়ে উত্তেজনা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। এখানে হঠাৎ করেই ছাত্রদের মধ্যে ঝামলো করার চেষ্টা করছিল কিন্তু এখানে আমাদের পুলিশ সদস্যরা ছিল, তারা শিক্ষার্থীদের নির্ভিগ্নে সরিয়ে দিয়েছে। তবে আজকে কোন শিক্ষার্থী হামলা কিংবা আহত হওয়ার খবর আমার জানা নেই।

এদিকে গত ১৯ জুলাই চাঁদপুর, হাজিগঞ্জ ও শাহারাস্তিতে সংসতার ঘটনায় পুলিশের ৭টি দায়ের করা মামলায় এখন পর্যন্ত বিএনপি জামাতের ৮০ জন নেতা কর্মীকে আটক করেছে। ৩০ জুলাই এদের মধ্যে ১জনকে ১দিনের রিমান্ড এবং পাঁচজনকে জেল গেটে জিজ্ঞাসাবাদে র জন্য আদেশ দিয়েছেন চাঁদপুরের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা