ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ২, ২০২৪ | ৪:১৩
Link Copied Successfully!

মিয়ানমারে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। যা অনুভূত হয়েছে বাংলাদেশের রাঙামাটি জেলায়। রিখটার স্কেলে এর মাত্রা ৫ বলে জানিয়েছে বাংলাদেশ ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র।

রোববার (২ জুন) দুপুর ২টা ৪৪ মিনিট ৫৯ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছেন ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা।

 

তিনি জানান, মিয়ানমারে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত করেছে, যা অনুভূত হয়েছে বাংলাদেশের রাঙামাটি জেলাতেও। ঢাকা থেকে ভূমিকম্পের উৎপত্তিস্থল ৪৪২ কিলোমিটার দূরে।

বিজ্ঞাপন

 

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্রের (এনসিএস) তথ্যমতে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল মিজোরামের এনগোপা শহর থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণপূর্বে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১১০ কিলোমিটার গভীরে।

 

বিজ্ঞাপন

অবশ্য মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) হিসাব বলছে, মিয়ানমারের মওলাইক শহরের দক্ষিণ-দক্ষিণপশ্চিমে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ৪ দশমিক ৮ ছিল।

 

একই ভূমিকম্পে বিভিন্ন সংস্থার পরিমাপ করা মাত্রা ভিন্ন হওয়ার উদাহরণ নতুন কিছু নয়। বিভিন্ন কারণে এতে ভিন্নতা দেখা যেতে পারে।

 

মিয়ানমারে আঘাত হানা ভূমিকম্পটির প্রভাব বাংলাদেশের রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রামেও অনুভূত হয়েছে।

 

এর আগে, গত বুধবার (২৯ মে) মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে তিনবার ভূমিকম্পে কেঁপেছিল বাংলাদেশের দুই সীমান্তবর্তী দেশ ভারত ও মিয়ানমার। এর মধ্যে মিয়ানমারে আঘাত হানে দুটি ভূকম্পন, আর ভারতে একটি।

 

এনসিএসের তথ্যমতে, ২৯ মে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩২ মিনিটে প্রথমবার ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ২। বাংলাদেশের সিলেট সীমান্ত থেকে এই অঞ্চলটি খুব বেশি দূরে নয়।

 

এর কয়েক মিনিট পরেই ভূকম্পন অনুভূত হয় ভারতের হিমাচল প্রদেশে। লাহৌল ও স্পিতি অঞ্চলে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ১।

 

একই দিন সন্ধ্যায় মিয়ানমারে আঘাত হানে আরও একটি ভূমিকম্প। প্রথমটি মৃদু হলেও বাংলাদেশ সময় সন্ধ্যা সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটি ছিল মাঝারি মাত্রার। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬। বাংলাদেশ এবং ভারতেও অনুভূত হয় এই ভূমিকম্পের প্রভাব।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ