হাইমচরে চোরাই মালামাল সহকারে মহিলা মেম্বারের স্বামী মনির গাজী’সহ আটক চার

মোশাররফ হোসেন নয়ন
আপডেটঃ মে ২৮, ২০২৪ | ৩:৪৭
Link Copied Successfully!
হাইমচরের হাটবাজার, দোকানপাট এবং বাসাবাড়িতে একাধিক  চুরির ঘটনায় ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়ন পরিষদ  ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার ফাতেমা বেগম এর বাড়ী হতে পুলিশের অভিযানে চোরাই মালসহ তার স্বামী  মনির গাজীসহ ৪ চোরকে আটক করেছে হাইমচর থানা পুলিশ।
জানা যায়, ৭নং পূর্বচর কৃষ্ণপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা কুসুম বেগম এর ফাঁকা বাড়িতে তালা ভেঙে নগদ টাকা, স্বর্নালংকার, টিভি, ওভেন  চুরি হওয়ার অভিযোগের ভিত্তিতে প্রাথমিক অভিযান চালিয়ে চোর চক্রের এক সদস্যকে আটক করা হয়। তার জবানবন্দীর উপর ভিত্তি করে চাঁদপুর সদর এলাকা থেকে বিক্রিকৃত চোরাই মাল টিভি এবং ওভেন উদ্ধার করা হয়। পরবর্তীতে গাজীর বাজার এলাকা থেকে  স্বর্নালংকারসহ  মনির গাজীকে আটক করা হয়।
আটককৃত বাকিরা হলেন ফরহাদ, রিয়াদ এবং মিন্টু। দীর্ঘদিন হতে মনির গাজী ও আটককৃতরা এসকল অপকর্মের সাথে জড়িত রয়েছে বলে পুলিশ জানায়।
হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিন জানান, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা