
কুমিল্লায় ২০ কেজি গাঁজা’সহ লিটন গ্রেফতার
Link Copied Successfully!


কুুমিল্লায় জেলার কোতয়ালী মডেল থানাধীন জালুয়াপাড়া এলাকায় ২০ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১১।
রবিবার রাতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন জালুয়াপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী কুমিল্লা জেলার চান্দিনা থানার কেরনখাল গ্রামের মোঃ অলি মিয়ার ছেলে মোঃ লিটন মিয়া (২৫)।


র্যাব-১১ এর লেঃ কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।








