
মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয় এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও মিলাদ


হাজীগঞ্জ উপজেলার মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য মোঃ আনিছুজ্জান শিশিরের সভাপতিত্বে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রবিউল আউয়াল ও শ্রী গোপাল কৃষ্ণ রায়ের যৌথ উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্যিক মোঃ মুজিবুর রহমান, নাসিরকোট শহীদ শৃতি কলেজের দর্শন বিভাগের অধ্যাপক মোঃ মাহবুবুর রহমান, রাজারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুকবুল হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ শাহাআলম মিজি সাবেক ইউপি সদস্য মোঃ হারুনর রশীদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান চৌধুরী।


অনুষ্ঠানে বিদ্যালয়ের সকল শিক্ষক, ছাত্র ছাত্রী ম্যানেজিং কমিটির সকল সদস্য, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।








