হাইমচরে জাটকা ধরায় ছয় জেলের অর্থদন্ড

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১০, ২০২৪ | ১১:১৫
Link Copied Successfully!
সম্পদ ধ্বংসকারী ও অন্যান্য ক্ষতিকর জাল অপসারণের লক্ষ্যে চাঁদপুরের হাইমচর মেঘনা নদীতে বিশেষ কম্বিং অপারেশনে জাটকা ধরা অবস্থায় আটক ৬ জেলকে ৫ হাজার টাকা করে ৩০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানের সময় ৩০ হাজার মিটার কারেন্টজাল এবং একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় হাইমচর উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা।
অর্থদন্ড প্রাপ্ত জেলেরা হলেন-আহসান গাজী (৪৫), সাইফুল ভুইয়া (২৫), মো. রফিক বেপারী (৪০), মো. লিটন গাজী (৪০), মো. নাছির বেপারী (৪০) ও মো. বোরহনা (১৪)। এসব জেলেদের বাড়ী চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহিরয়া এলাকায়।
অভিযানে অংশগ্রহনকারী হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকতা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুব রশীদ জানান, বিশেষ কম্বিং অপারেশনের তৃতীয় ধাপের চতুর্থ দিনে আজ বিকাল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত জাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
সম্মিলিত অভিযানে কোস্টগার্ড হাইমচর নয়ানী আউটপোস্টের পিও সিসি, মো. মোমিনুর রহমানসহ কোস্টগার্ড ও নৌ পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
H/A

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব