মতলব উত্তরে নবাগত ওসি মোহাম্মদ শহীদ হোসেনের যোগদান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ৩, ২০২৪ | ৫:৫০
Link Copied Successfully!

মতলব উত্তর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন যোগদান করেছেন।

শুক্রবার রাতে মোহাম্মদ শহীদ হোসেন পুলিশ পরিদর্শক (তদন্ত) ছানোয়ার হোসেনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

ওসি মোহাম্মদ শহীদ হোসেন ১৯৮০ সালের ১১ ডিসেম্বর ঢাকা জেলার সূত্রাপুর থানার রোকনপুর কলতা বাজার এলাকায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত। দুই ছেলে এবং এক কন্যা সন্তানের জনক তিনি।

বিজ্ঞাপন

এর আগে মোহাম্মদ শহীদ হোসেন রাঙ্গামাটির জেলা ডিবির ওসির দায়িত্ব পালন করেন। এ ছাড়াও চাঁদপুর জেলার ফরিদগঞ্জ ও শাহরাস্তি থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ২০০০ সালে রাজধানীর সোহরাওয়ার্দী কলেজ থেকে বি.কম শেষ করে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব-ইন্সপেক্টর পদে মুন্সিগঞ্জের গজারিয়া থানায় যোগদান করে কর্মজীবন শুরু করেন।

এরপর ঢাকা এয়ারপোর্ট, চাঁদপুর পুরান বাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ, ফরিদগঞ্জ থানার ওসি তদন্ত এবং একই থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে।

বিজ্ঞাপন

নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, সকলের সহযোগিতায় মতলব উত্তর থানাকে মাদকমুক্ত, নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে এবং পরিস্থিতি সুন্দর রাখা’সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা  চালিয়ে যাবো। এতে সকলের সহযোগিতা কামনা করছি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা