মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময়

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ নভেম্বর ২৩, ২০২৬ | ৪:২২
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন সদ্য যোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ।

সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা ভূমি অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত সকল সাংবাদিকগণ নবাগত সহকারী কমিশনার ভূমি রুবায়েত আহমেদ এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ বলেন, আমি মতলব উত্তর উপজেলায় সদ্য যোগদান করেছি। তাই এই উপজেলার অনেক এলাকাই আমার অপরিচিত। আপনারা যারা মতলব উত্তরে সাংবাদিকতা করছেন, সকলেই এই উপজেলার এলাকাগুলো চিনেন। তাই ভূমি সংক্রান্ত যেসকল তথ্য পাবেন আমাকে আগে জানাবেন। আমি আশা করি মতলব উত্তরের জনগণকে ভুমি সেবা প্রদানে সকলের সহযোগিতা পাবো। সেই লক্ষ্যে আমাকে আপনারা সহযোগিতা করবেন।

বিজ্ঞাপন

এদিকে মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি জাকির হোসেন বাদশার সঞ্চালনায়
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি সফিকুল ইসলাম রানা,
সাধারণ সম্পাদক সুমন আহমেদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওমর ফারুক, সহসভাপতি ইসমাইল খান টিটু, সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী খোকন, সাবেক সদস্য সচিব মমিনুল ইসলাম, মতলব উত্তর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত হোসাইন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাব্বী, উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আরাফাত আল আমিন।

এসময় উপস্থিত ছিলেন, মতলব উত্তর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম আহমেদ, কোষাধ্যক্ষ গাজী এমদাদুল হক মানিক, সদস্য মাইনুদ্দীন চৌধুরী, আমিনুল ইসলাম আল আমিন প্রমুখ।

বক্তব্যে সাংবাদিকরা মতলব উত্তর উপজেলার ভূমি সংক্রান্ত সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। মতলব উত্তরে অনাকাঙ্খিত কৃষি জমি বিনষ্ট, সরকারি খাস জমি দখল ও সরকারি খালের বালু উত্তোলন, অবৈধ ইটভাটা, নদী থেকে অবৈধ ভাবে তেল খালাশসহ নানান বিষয় নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হয়। পরে সার্বিক বিষয়ে সকলের সহযোগিতা নিয়ে কাজ করার আশ্বাস ব্যক্ত করেন এসিল্যান্ড রুবায়েদ আহমেদ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন আদালতের রায় পেয়েও নিজ জায়গায় থাকতে পারছেন না শাহনাজ ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে ফসল ও ইটভাটার ক্ষতি, স্থবির জনজীবন চাঁদপুরে আবারও বাড়ছে হাম আক্রান্ত শিশু, ফ্লোরেই চলছে চিকিৎসা ব্যারিস্টার নিশাত তামান্না ঐতি”র শুভ বিবাহ সম্পন্ন