স্বপ্নছায়া বন্ধুমহল স্বেচ্ছাসেবী সংগঠন’র প্রধান কার্যালয় উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ

সুমন আহমেদ
আপডেটঃ জানুয়ারি ২৮, ২০২৪ | ৭:৩৬
Link Copied Successfully!

মতলব উত্তরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নছায়া বন্ধুমহল স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রধান কার্যালয় উদ্বোধন উপলক্ষে মিলাদ, দোয়া, আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭জানুয়ারি) বিকেলে মতলব উত্তর উপজেলার ব্রাম্মনচক চৌরাস্তায় “স্বপ্ন ছায়া বন্ধুমহল স্বেচ্ছাসেবী সংগঠন (দেশ ও প্রবাস)” এর প্রধান কার্যালয়ে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করা হয়।

 

বিজ্ঞাপন

নওফেল হাসানের এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সিদ্দিক মিয়াজী, সাবেক ইউপি সদস্য দুলাল মিয়া, হরিনা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব ই.এম.আই গাজ্জালী, বায়তুল হক কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদের ইমাম, মাওলানা মনির হোসাইন, ব্রাম্মনচক কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ আলাউদ্দিন খান, দক্ষিণ মুন্সির কান্দি জামে মসজিদের ইমাম মোহাম্মদ আবু বক্কর রায়হান।

এ সময় সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন, স্বপ্নছায়া বন্ধুমহল স্বেচ্ছাসেবী সংগঠনের সহ-সভাপতি মোঃ রুবেল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এস. এ শাহাদাত, সহ-অর্থ বিষয়ক সম্পাদক ইমতিয়াজ আহমেদ টিপু, সদস্য মোঃ শাকিল মিয়া।

 

বিজ্ঞাপন

এ সময় তারা বলেন,”স্বপ্নছায়া বন্ধু মহল সেচ্ছাসেবী সংগঠন সম্পূর্ণ একটি অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনের সকল সদস্যদের আর্থিক সহায়তায় এত দূর এগিয়ে এসছে। বিশেষ করে প্রবাসী বন্ধুরা এই সংগঠনের আর্থিকভাবে সহায়তা করে থাকে।”

আলোচনা শেষে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে সংগঠনের সফলতা কামনা ও সকলের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জ্বালানি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশ অচল হওয়ার পথে: মাহবুব আলম মতলবের কালিয়াশ গ্রামে হতদরিদ্রের বসত ঘর পুড়ে ছাই টামটা দঃ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা সরকারের সকল সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে: সভাপতি আয়েত আলী ভূঁইয়া হাজীগঞ্জ পৌর হকার্স মার্কেটে ইমন এক্সপোর্ট গ্যালারির মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়েছে কচুয়ায় কেন্দ্রীয় জিয়া মঞ্চ নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল বেগম মসজিদ মাদ্রাসার সীরাত প্রতিযোগিতায় ল্যাপটপ-সাইকেলসহ বিভিন্ন পুরস্কার বিতরণ অটোরিকশার ওপর উঠে গেল বাস, একসঙ্গে ঝরল ৭ প্রাণ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তুরস্কে খনি ধস, নিহত ৫ কির্ত্তনখোলায় মারধর করে সিএনজি চালকের কিস্তির টাকা লুট ৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন