মতলব উত্তরে মেছো বাঘের বাচ্চা উদ্ধারের পর অবমুক্ত করল বনবিভাগ

সুমন আহমেদ
আপডেটঃ জানুয়ারি ২৬, ২০২৪ | ৫:৩৫
Link Copied Successfully!
মতলব উত্তরে কলাকান্দা ইউনিয়নের উত্তর মিলারচর গ্রাম থেকে মেছো বাঘের একটি বাচ্চা উদ্ধার করেছে বন বিভাগ। এটির বয়স এক থেকে দেড় বছর হতে পারে।
শুক্রবার উত্তর মিলারচরে পরিত্যক্ত রান্না ঘরে লুকিয়ে থাকা অবস্থায় মেছো বাঘের বাচ্চাটি উদ্ধার করেন স্থানীয় ব্যক্তিরা। এরপর দুপুর ২টার দিকে মিলারচরের বন এলাকায় এটিকে অবমুক্ত করা হয়।
উপজেলা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা হাবিবুল্লাহ ফরাজী বলেন, খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়ে মেছো বাঘের বাচ্চাটি উদ্ধারের পরে বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনা পেয়ে এটিকে উত্তর মিলারচর বন এলাকায় অবমুক্ত করা হয়েছে। এটি পুরুষ মেছো বাঘ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, উপজেলার মিলারচর গ্রামের  মুদি দোকানদার রিয়াদ হোসেন একটি বিড়ালের মত বাঘের বাচ্চা দেখতে পায়। এরপর স্থানীয় লোকজন এসে এটিকে জাল দিয়ে ধরে বেঁধে রেখে বন বিভাগকে খবর দেন।
অবাধে বনজঙ্গল উজাড় হওয়ার কারনে খাদ্যসংকটে পড়ে মেছো বাঘের বাচ্চাটি লোকালয়ে ঢুকে পড়ে বলে ধারণা করেন তারা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব