
জৈনপুরী বাস চুরির চেষ্টা: রক্ষা করল জনতা
Link Copied Successfully!

ঢাকা-চাঁদপুর সড়কে চলিত জৈনপুরী ৪৫ সিটের বাস চুরিরকালে এলাকাবাসির ধাওয়া খেয়ে রাজারগাঁও-মহামায়া রাস্তার উপর রেখে চোর চক্র পালিয়ে যায়।
ভোর রাতে এলাকাবাসী বাসের মালিকপক্ষকে খবর দিলে বাসের ড্রাইভার মোঃ সোহেল ও জৈনপুরী বাস কোম্পানির লাইনম্যান মোঃ মাসুদ সকালে এসে বাসটি সনাক্ত করে ।
বাসের ড্রাইভার মোঃ সোহেল বলেন, সোমবার রাত ৯ টায় বাসটি আমি বাবুরহাট সংলগ্ন শারমিন ফিলিং স্টেশন রাখে আসি। রাতে কোন এক সময় চোর চক্র বাসটি নিয়ে পালিয়ে যায়। আমরা সিসি ক্যামেরা দেখে চোর সনাক্ত করতে পারবো বলে আশা করছি। চোর চক্র বাসটি রাজারগাঁও গ্রামের চিকন রাস্তা দিয়ে বেপরোয়া ভাবে বাসটি চালিয়ে যাওয়ার সময়ে বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের এবং রাস্তার পাশের ঘর বাড়ির বিদ্যুৎতের লাইনের তার ছিড়ে ফেলছে।








