
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে টনসিল অপারেশন
Link Copied Successfully!

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে টনসিলের অপরাশেন করা হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারী) বিনামূল্যে এই অপারশেন সফলভাবে সম্পন্ন করেন- নাক, কান ও গলা বিশেষজ্ঞ কনসালট্যান্ট, ডা:এ এইচ এম ফেরদাউস নূর।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন কুমার দাসের দিক-নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় প্রথমবারের মতো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফাতেমা আক্তার (৮) নামে শিশুর বিনামূল্যে টনসিল অপারেশন করা হয়।
অপারেশন কার্যক্রমের অংশ হিসেবে রোগীকে এনেস্থেসিয়া দেন (অজ্ঞান করেন) ডা.মুহাম্মদ ওমর ফারুক রায়হান ও সহযোগিতা করেন ডা. তৌহিদুর রহমান ও সিনিয়র স্টাফ নার্স শারমিন আক্তার।








