POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে টনসিল অপারেশন

মোঃ নাছির উদ্দিন | প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৪ | সময়: ৫:১৫ অপরাহ্ণ
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে টনসিলের অপরাশেন করা হয়েছে।
সোমবার (১৫ জানুয়ারী) বিনামূল্যে এই অপারশেন সফলভাবে সম্পন্ন করেন- নাক, কান ও গলা বিশেষজ্ঞ কনসালট্যান্ট, ডা:এ এইচ এম ফেরদাউস নূর।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন কুমার দাসের  দিক-নির্দেশনা ও সার্বিক সহযোগিতায় প্রথমবারের মতো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফাতেমা আক্তার (৮) নামে শিশুর বিনামূল্যে টনসিল অপারেশন করা হয়।
অপারেশন কার্যক্রমের অংশ হিসেবে রোগীকে এনেস্থেসিয়া দেন (অজ্ঞান করেন) ডা.মুহাম্মদ ওমর ফারুক রায়হান ও সহযোগিতা করেন ডা. তৌহিদুর রহমান ও সিনিয়র স্টাফ নার্স শারমিন আক্তার।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন