মতলব উত্তরে খিরার বাম্পার ফলনেও লোকসানে কৃষক

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ৯, ২০২৪ | ৫:১৯
Link Copied Successfully!
মতলব উত্তরে ষাটনল চরে চলতি মৌসুমে খিরার বাম্পার ফলন হয়েছে। কিন্তু দাম কম পাওয়ায় লোকসান গুনতে হচ্ছে খিরা চাষিদের। ষাটনল ইউনিয়নের খাসকান্দি, লালপুর এলাকার উত্তর পাশের বিশাল চরে খিরার চাষ করেছেন কৃষকরা।
লালপুর গ্রামের খিরা চাষি রফিকুল জানান, তিনি ২০০ শতক জমিতে খিরা চাষ করেছেন। খিরার বাম্পার ফলন হয়েছে। তবে কম দাম পাওয়ায় লোকসান গুনতে হবে। খিরার চাষ করতে এবার তার খরচ পড়েছে পৌনে দুই লাখ টাকা। এ পর্যন্ত বিক্রি হয়েছে ১ লাখ ২০ হাজার টাকা। দাম কমে যাওয়ায় ৫০ হাজার টাকার মতো লোকসান হবে।
খিরা সফিকুল ইসলাম জানান, অগ্রহায়ণ মাসে বীজবপন করা হয়েছিল। মাঘ মাস থেকে খিরা চাষিরা পরিচর্যা শুরু করেন। এখন পুরোদমে খিরা তোলা হচ্ছে ক্ষেত থেকে। ষাটনল গ্রামের সালাউদ্দিন বলেন, তিনি ২২০ শতক জমিতে খিরা চাষ করেছেন। উৎপাদন ভালো হয়েছে। তবে বছরের শুরুতে ঝড়-বৃষ্টি হওয়ায় জমিতে পানি আটকে ছিল। ফলে খিরার রঙ কালচে হয়ে গেছে। এতে খিরার দাম কম। বিক্রির চেয়ে উৎপাদন খরচ বেশি হওয়ায় লোকসান গুনতে হবে।
পূর্ব লালপুর গ্রামের আমজাদ আলী জানান, তিনি ২৮০ শতক জমিতে অগ্রিম খিরা চাষ করছেন। এতে ফলন ভালো হওয়ায় ন্যায্যমূল্য পেয়েছেন। কারণ শীতে ও রৌদ্রে খিরার রঙ ভালো থাকে। পশ্চিম লালপুর গ্রামের সোহেল রানা ২০০ শতক, ষাটনল গ্রামের মনির হোসেন ২৪০ শতক ও ‌পশ্চিম লালপুর গ্রামের বোরহান  ২০০ শতক জমিতে খিরার চাষ করেছেন। তারা জানান, উৎপাদন ভালো হয়েছে। কিন্তু খিরার রঙ নষ্ট হয়ে যাওয়ায় দাম কমে গেছে। এতে তাদের লোকসান গুনতে হবে। তারা আরও জানান, এ অঞ্চলে প্রায় শতাধিক একর জমিতে খিরার চাষ হয়েছে। উৎপাদন খরচ বেশি হওয়ায় লোকসান গুনতে হবে।
মতলব উত্তর উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী জানান, উপজেলায় এ মৌসুমে দেড়শ হেক্টর জমিতে খিরা চাষ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ২ হাজার ৬৬০ টন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা