তিন থানার ওসিকে নির্বাচন কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ৬, ২০২৪ | ১০:৩২
Link Copied Successfully!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে নোয়াখালীর তিন থানার ওসিকে নির্বাচনের ফলাফল ঘোষণার পর পর্যন্ত সব কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে।

থানাগুলো হলো- নোয়াখালী সদর, চরজব্বার ও সেনবাগ।

শনিবার বিকালে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

নির্বাচনি দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে সুধারাম মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি, সেনবাগ থানার ওসি নাজিম উদ্দিন ও চরজব্বার থানার ওসি রফিকুল ইসলামকে।

নির্বাচনের সময়ের জন্য সুধারাম মডেল থানায় কোর্ট পুলিশ পরিদর্শক মো. শাহ আলম, সেনবাগ থানায় পুলিশ লাইন্সের আরওআই আমির হোসেন ও চরজব্বার থানায় দায়িত্ব দেওয়া হয়েছে কবিরহাট থানার ওসি হুমায়ন কবিরকে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, নির্বাচন প্রচারণা চলাকালে বিভিন্ন সময় আইন-শৃঙ্খলা ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে সদর ও সুবর্ণচর থানার ওসির বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী শিহাব উদ্দিন শাহিন এবং সেনবাগ থানার ওসির বিরুদ্ধে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেছিলেন স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূইয়া।

বিজ্ঞাপন

পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোটের পর ওই তিন ওসিকে স্বপদে বহাল করা হবে।

সূত্র: যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ