চাঁদপুর এমদাদিয়া মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা আব্দুর রশীদ আর নেই

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৩১, ২০২৩ | ৬:২৭
Link Copied Successfully!

চাঁদপুর এমদাদিয়া মাদরাসার সাবেক মুহতামিম কচুয়ার বিশিষ্ট আলেম শায়খুল হাদিস মাওলানা আব্দুর রশীদ (৮১) ইন্তেকাল করেছেন।

শনিবার (৩০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি এক স্ত্রী, চার ছেলে ও চার মেয়ে’সহ অসংখ্য ছাত্র, গুণগ্রাহী ও মুহিব্বীন রেখে যান।

বিজ্ঞাপন

রবিবার সকাল ১০ ঘটিকায় কচুয়া জামিয়া ইসলামিয়া আহমদিয়া মাদরাসা মাঠে তাঁর জানাযা অনুষ্ঠিত হয়।

উজানী পীর মাওলানা আশেকে এলাহীর ইমামতিতে জানাযায় উপস্থিত ছিলেন মাওলানা ফজলে এলাহী, উজানী মাদরাসার মুহতামিম মাওলানা মাহবুবে এলাহী, কচুয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু হানিফা, নায়েবে মুহতামিম ও কচুয়া বড় মসজিদের ইমাম মুফতী মাহবুবুর রহমান, নিশ্চিন্তপুর কামিল মাদরাসার হেড মুহাদ্দিস মাওলানা নুরুজ্জামান, হাজীগঞ্জ বড় মসজিদে খতীব শায়খুল হাদীস আব্দুর রব, হাজীগঞ্জ আলিয়ার ভাইস প্রিন্সিপাল মাওলানা কাজী আবু তাহের, চাঁদপুর জাফরাবাদ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ইলিয়াস ফরিদী, ফতেহবাপুর মাদরাসার মুহতামিম মাওলানা দেলোয়ার হুসাইনসহ কচুয়া ও চাঁদপুরের গণমান্য ব্যক্তিবর্গ ও আলেম-ওলামা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা